ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের Logo ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়? Logo ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! Logo ‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’ Logo এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ, সুযোগ পাবেন যারা Logo ভালো উদ্যোগগুলো অনেক ক্ষেত্রে সংবাদে যথাযথভাবে উঠে আসে না: গণপূর্তমন্ত্রী Logo পিআরএবির সভাপতি ইয়াহিয়া, সম্পাদক নজরুল Logo লংমার্চ বাদ দিয়ে সংবিধান সংস্কারে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo ‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার’ পেলেন আনোয়ার-মাসুম Logo ‘যদি ছেলেপুলে পাঠাতে হয় ৫০ লাখের জায়গায় এক কোটি হবে’

রাবি শাখা ছাত্রপক্ষের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০৬:২৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ২৭১ বার পঠিত

বাংলাদেশ ছাত্রপক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা’র উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার্থীদের অধিকার, একাডেমিক পরিবেশের উন্নয়ন, ক্যাম্পাসে সৌহার্দ্য ও গঠনমূলক ছাত্ররাজনীতির চর্চার উপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা রাশেদ রাজন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে ন্যায্য দাবি আদায়ের আহ্বান জানান এবং নেতৃত্বে সততা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজা শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর সমাধান খুঁজে বের করার পরামর্শ দেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ শিক্ষার্থীদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ মুনাওয়ার সিফাত ভূইয়ার সঞ্চালনায় বাংলাদেশ ছাত্রপক্ষ, রাবি শাখার সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, রাকসু’ র মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সায়েম/রাজশাহী বিশ্ববিদ্যালয়

জনপ্রিয়

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

রাবি শাখা ছাত্রপক্ষের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত ০৬:২৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬