ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি Logo বাকৃবিতে ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন শিক্ষা ও অফিস সরঞ্জাম বিতরণ  Logo কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো Logo নোবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিকে টেনেহিঁচড়ে বের করার চেষ্টা আরেক সহ-সভাপতির Logo খোলা বাজারে ‘সোনালী’ নামে বিক্রি হচ্ছে ভিন্ন জাতের মুরগি Logo রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা Logo ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী Logo জাবিতে ১৭ দিনব্যাপী জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিস প্রশিক্ষণ কর্মশালা শুরু 

ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন

বাংলাদেশে রমজানের সন্ধ্যাগুলো এখন মুখরিত। ইফতারের পর সবাই একত্রিত হওয়া থেকে গভীর রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রিল স্ক্রল ও অনলাইন শপিং- ঈদের প্রস্তুতিসহ উৎসবের সব মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করছে সবাই। আর উৎসবের এই দিনগুলোকে আরও আনন্দময় করতে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি।

জনপ্রিয় শিল্পী জেফার ও মুজার সাথে মিলে ভিভো তৈরি করেছে একটি বিশেষ থিম সং বা অ্যান্থেম। এই চমৎকার গানটি ইতোমধ্যে অনলাইনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহারকারীরা এই গান ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় রিল, ড্যান্স ক্লিপ এবং সৃজনশীল ভিডিও তৈরি করছেন, যা গানটিকে ঈদের উৎসবের একটি প্রাণবন্ত অংশে পরিণত করেছে।

রমজান ও ঈদ কেবল যে আত্মশুদ্ধি এবং পারিবারিক বন্ধনের সময় নয়; বরং এটি গান বা ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে সবার মধ্যে আনন্দ, সৃজনশীলতা এবং পারস্পরিক সৌহার্দ্য উদযাপনেরও একটি অনন্য মুহূর্ত, এটি তারই প্রতিফলন।

আর এই উৎসবের আনন্দে মাখা দিনগুলো রাঙিয়ে দিতে ভিভো ওয়াই৩১ডি-এর আকর্ষণীয় ফেস্টিভ রেড কালার ভেরিয়েন্টটি এসেছে শুধুমাত্র বাংলাদেশে। রংটি নির্বাচিত হয়েছে উৎসবের উষ্ণতা ও আনন্দ থেকে অনুপ্রাণিত হয়ে। যা, বাংলাদেশের স্থানীয় উৎসবের অনুভূতি এবং সাংস্কৃতিক চেতনার প্রতিফলন। প্রিমিয়াম এবং উপহার দেওয়ার উপযোগী এই ফেস্টিভ রেড রংটি বাজারের প্রচলিত স্মার্টফোনের রঙের তুলনায় বেশ বৈচিত্র্যময়।

রমজানে সেহরি থেকে শুরু করে গভীর রাতের আড্ডা বা অনলাইনে ভিডিও শেয়ারিং সবকিছুতেই স্মার্টফোনের ভূমিকা থাকে অনেক বেশি। এই দৈনন্দিন প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ভিভো ওয়াই৩১ডি -এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৭২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লু-ভোল্ট ব্যাটারি, যা বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের সুবিধা দেয়।

একবার চার্জ দিলেই এই ফোনে টানা ১৩.২ ঘণ্টা গেমিং, ১৪ ঘণ্টার বেশি নেভিগেশন এবং প্রায় ২৭ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব। ফলে ব্যবহারকারীরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে বিনোদন ও সংযোগ বজায় রাখতে পারবেন।

উৎসবের অনুপ্রেরণা, স্থানীয় সংগীত এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্সের সমন্বয়ে ভিভো ওয়াই৩১ডি এমনভাবে তৈরি করা হয়েছে যা বাংলাদেশের তরুণ প্রজন্মের রমজান ও ঈদ উদযাপনের ধরনের সাথে মানিয়ে যায়।

২৪,৯৯৯ টাকা থেকে শুরু হওয়া ভিভো ওয়াই৩১ডি এখন সারা দেশের ভিভো অনুমোদিত আউটলেট স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।

জনপ্রিয়

চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ

ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন

প্রকাশিত ০৭:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬