ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘স্পেশাল গোলের’ পর নাদালের প্রশংসা শুনে আবেগাপ্লুত এস্পি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক Logo ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’ Logo পেস সহায়ক উইকেটে নরকিয়াকে একাদশে নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা Logo পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামে হামলা, অগ্নিসংযোগ ইহুদি সন্ত্রাসবাদ: আইজেনকোট Logo আসিয়ানে পূর্ণ প্রতিনিধিত্ব ফিরে না পেয়ে ক্ষুব্ধ মিয়ানমার Logo মেনোপজের পর ঠোঁটের শুষ্কতা ও অনুজ্জ্বলতা রোধে বিশেষ যত্ন Logo অতীতের ক্ষত কাটিয়ে সামনে এগোনোর উপায় Logo নয়া দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

প্রযুক্তি সেবায় বিপর্যয় কেবল কলির সন্ধ্যা, বড় বিপদ সামনে

প্রযুক্তি ডেস্ক: ডিজিটাল সেবা ও সফটওয়্যারের সামান্য ত্রুটিতে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে গুরুত্বপূর্ণ প্রযুক্তি সেবা। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির ফলে পুরোনো সফটওয়্যারের নানা দুর্বলতা আরও সহজে সামনে চলে আসছে। এর ফলে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে আগামী দিনে প্রযুক্তিগত বিপর্যয় আরও ঘন ঘন ঘটতে পারে। সম্প্রতি সাইবার নিরাপত্তা গবেষক পলস ইয়েবেলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইন্টারনেটজুড়ে ব্যবহৃত একটি সফটওয়্যারে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন।

নতুন এই কোম্পানি পিডব্লিউএন এআই-এর প্রতিষ্ঠাতা ইয়েবেলো ফাইল আপলোড প্রক্রিয়ার মাধ্যমে গুগ্ল ও জুমসহ হাজারো কোম্পানির সফটওয়্যারে অনুপ্রবেশের ঝুঁকি চিহ্নিত করেন। প্রায় ৩৮ বছর আগে তৈরি গাউস্টস্ক্রিপ্ট নামের একটি সফটওয়্যারের মাধ্যমে এই সাইবার ঝুঁকি তৈরি হয়েছিল, যা ছবি রূপান্তরের কাজে ব্যবহৃত হয়। বিশেষভাবে তৈরি ফন্টযুক্ত ফাইল আপলোড করে সফটওয়্যারটির দুর্বলতা কাজে লাগিয়ে ক্ষতিকর কোড চালানোর সুযোগ ছিল। বিষয়টি জানার পর নির্মাতা প্রতিষ্ঠান আর্টিফেক্স এবং আক্রান্ত কোম্পানিগুলো দ্রুত নিরাপত্তা ত্রুটি দূর করতে সংশোধনী প্রকাশ করে।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক মাসে কৃত্রিম বুদ্ধিমত্তার অভূতপূর্ব উন্নতি সাইবার নিরাপত্তার চিত্র আমূল বদলে দিয়েছে এবং বছরের পর বছর ধরে অজানা থাকা দুর্বলতাগুলো প্রকাশ পাচ্ছে। পশ্চিমা দেশের গোয়েন্দা কর্মকর্তা ও নিরাপত্তা প্রকৌশলীরা আশঙ্কা করছেন যে এর পরিণতিতে ভবিষ্যতে বড় ধরনের প্রযুক্তি বিপর্যয় আরও বাড়তে পারে। ইতিমধ্যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়তে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এর ফলে নানা সেবা বিঘ্নিত হয়েছে।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ব্যাংকের লেনদেন ধীর হওয়া, মাইক্রোসফটের পণ্য ব্যবহার এবং বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার মতো ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার পেছনে সরাসরি কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগের সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিজিটাল ব্যবস্থা সুরক্ষিত করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা সফটওয়্যারে প্যাচ বা সংশোধনী আনলেও অনেক সময় তা নতুন সমস্যার জন্ম দিচ্ছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, বহু দশকের পুরোনো সফটওয়্যারের দুর্বলতা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে খুব দ্রুত শনাক্ত করা যাচ্ছে। এই প্রযুক্তি একদিকে যেমন ডিজিটাল নিরাপত্তা জোরদার করার সুযোগ করে দিচ্ছে, অন্যদিকে একই অস্ত্র সাইবার অপরাধীদের হাতে চলে যাওয়ার বড় ঝুঁকি তৈরি করছে। ফলে ভবিষ্যতের সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।

জনপ্রিয়

‘স্পেশাল গোলের’ পর নাদালের প্রশংসা শুনে আবেগাপ্লুত এস্পি

প্রযুক্তি সেবায় বিপর্যয় কেবল কলির সন্ধ্যা, বড় বিপদ সামনে

প্রকাশিত ০৩:০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬