ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ

সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা

প্রবাস ডেস্ক: স্মৃতিচারণা, খেলাধুলা ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির কাছাকাছি বারগো স্পোর্টস গ্রাউন্ড কমিউনিটি হলে এই ‘ফ্যামিলি পিকনিক ২০২৬’ আয়োজিত হয়। সুদূর অস্ট্রেলিয়ায় বসবাসরত কলেজটির বহু প্রাক্তন শিক্ষার্থী নিজেদের পরিবার-পরিজন নিয়ে এই আনন্দঘন আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম মজুমদার পুলকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সকালের নাশতা গ্রহণের পরপরই শুরু হয় বিভিন্ন ধরনের খেলাধুলা ও চিত্তাকর্ষক বিনোদনমূলক প্রতিযোগিতা। সায়মন হোসেন, মোহাম্মদ সোহেল ও তানিম মান্নানের সহযোগিতায় আয়োজিত এসব খেলায় প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সহধর্মিনী ও সন্তানেরাও অংশ নেন। শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি পুরস্কার অর্জন করে শিশু স্বর্গ সায়ন্ত চৌধুরি। খেলাধুলার এই পর্ব শেষ হওয়ার পর শুরু হয় আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা।

সাংস্কৃতিক পর্বের শুরুতে তানিম মান্নানের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন আফরোজা শারমিন পাপড়ি ও মাহির মুবির। এরপর আসিফ রহমান ও আবিদ আহমেদ তাঁদের চমৎকার ছান্দসিক রম্য কবিতা আবৃত্তির মাধ্যমে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন। মধ্যাহ্নভোজের বিরতির পর নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের গড়া নিজস্ব ব্যান্ড ‘কেডিএইচডি বয়েজ’ জনপ্রিয় কিছু বাংলা গান পরিবেশন করে। ব্যান্ডটির সদস্য মাসুদ হাসান, আশিক আহমেদ, নিপুন আলম ও মোহাম্মদ রহমান ছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খন্দকার ইউসুফ।

অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে খালিদ হোসেইন পান্না শ্রোতাদের শোনান পুরনো দিনের বেশ কিছু জনপ্রিয় বাংলা গান। দিনব্যাপী চলা এই বর্ণিল অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের সভাপতি সায়মন হোসেন সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি পুরো আয়োজন সফল করে তুলতে সহযোগিতা করার জন্য আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক এবং সকল প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রবাসী জীবনের ব্যস্ততার মাঝেও এমন মিলনমেলা প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও মেলবন্ধনকে আরও দৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

ট্রাইব্যুনালের আসামিকে আশ্রয় দিলে রক্ষাকারীরও বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি

সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা

প্রকাশিত ১২:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬