ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত Logo কম্বোডিয়ার বন্দি দশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ Logo সোমবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে যেসব সমঝোতা Logo একসঙ্গে ৭ শতাধিক কর্মী ছাঁটাই করল কেয়া গ্রুপ Logo সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান Logo প্রধানমন্ত্রী মাত্র ৪ ঘণ্টা ঘুমান : আইনমন্ত্রী Logo ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য Logo ইসলামাবাদে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির অভিযোগে ৪ পুলিশ গ্রেপ্তার Logo মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান–এই দেশটা সবার: প্রধানমন্ত্রী

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

৪০ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরাক। আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে লাতিন আমেরিকার দল বলিভিয়া-কে ২-১ ব্যবধানে হারিয়ে আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর টিকিট নিশ্চিত করেছে তারা।

এর মাধ্যমে বিশ্বকাপের ৪৮টি দলই চূড়ান্ত হয়ে গেল। এর আগে এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি সুযোগ হাতছাড়া করলেও প্লে-অফে দারুণ লড়াই করে শেষ পর্যন্ত মূল আসরে জায়গা করে নেয় ইরাক।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইরাক। ১৮ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন আলি আলমাহাদি। তবে ৩৮ মিনিটে গোল করে সমতা ফেরান বলিভিয়ার মইসেস পানিয়াগুয়া।
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে আইমেন হুসেইনের গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য—২-১ ব্যবধানে জয় পায় ইরাক।

ইরাকের কোচ গ্রাহাম আরনল্ড ম্যাচের আগে বলেছিলেন, দেশের মানুষের আবেগ ও সমর্থন খেলোয়াড়দের অনুপ্রাণিত করছে। শেষ পর্যন্ত তার দল সেই প্রত্যাশার প্রতিদান দিল।

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা ইরাক এবার দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে। একই সঙ্গে আরনল্ড ইতিহাস গড়েছেন—নিজ দেশ অস্ট্রেলিয়ার পর আরেকটি ভিন্ন দেশকে বিশ্বকাপে তোলার কৃতিত্ব দেখিয়ে।

জনপ্রিয়

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

প্রকাশিত ০২:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬