ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো Logo হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর

৪০০ গ্রাম হেরোইন ও ২৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর ডেমরা ও নারায়ণগঞ্জে ৪০০ গ্রাম হেরোইন ও ২৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা উত্তরা সার্কেল।

রবিবার (৫ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর)কার্যালয়ের উপ পরিচালক শামীম আহমেদ এক প্রেস বিজ্ঞাপত্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উত্তরা সার্কেল টিম রবিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে বিকাল পাঁচ টায় ঢাকা মহানগরের ডেমরা থানাধীন সেনোয়ারা গ্রীন পার্ক, পূর্ব ডগাইর, সারুলিয়া, আলহেরা জামে মসজিদ পাশে একটি চারতলা ভবনে হতে চারশত গ্রাম হিরোইন ও পাঁচশত পিস ইয়াবাসহ কুখ্যাত হেরোইন সম্রাজ্ঞী হোসনে আরা বেগমকে হাতেনাতে আটক করেন।

গোপন তথ্য এবং হোসনেয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদ সূত্রে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া, বটতলা এলাকাস্হ সাগর আহম্মেদের তৃতীয় তলা বিল্ডিং এর ভাড়াটিয়া ইদ্রিস এর দখলীয় ফ্ল্যাট থেকে থেকে বিশ হাজার পিস ইয়াবাসহ ইয়াবা সম্রাট ইদ্রিসকে হাতেনাতে আটক করেন অধিদপ্তরের উত্তরা সার্কেল পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায়, হোসনেয়ারা বেগম যশোরের বেনাপোল সীমান্ত থেকে হিরোইন সংগ্রহ করেন এবং পুরান ঢাকার দয়াগঞ্জসহ আরো কয়েকটি স্পটে হিরোইনের মূল যুগানদাতা হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করেন। তাছাড়া, ইয়াবা সম্রাট ইদ্রিস কুমিল্লা সীমান্ত দিয়ে এসব ইয়াবা চোরাচালানোর মাধ্যমে সংগ্রহ করে নারায়ণগঞ্জের চনপাড়া ও ঢাকার বিভিন্ন স্পটে সরবরাহ করেন।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা ভারত সীমান্ত থেকে সংগ্রহকৃত এসব মাদকের মূল্য হুন্ডির মাধ্যমে পরিশোধ করে থাকেন। মাদক উদ্ধার স্পট ভিন্ন হওয়ায় দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলার রুজুর কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।

উল্লেখ, অভিযান কালে বিশ হাজার পাঁচশত পিস ইয়াবা, চারশত গ্রাম হেরোইন, নগদ অর্থ পঞ্চাশ হাজার টাকাসহ দুইটা মোবাইল উদ্ধার করা হয়।

জনপ্রিয়

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

৪০০ গ্রাম হেরোইন ও ২৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত ১২:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬