ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ Logo ক্ষমতাকে প্রশ্ন করার নামই সাংবাদিকতা: তথ্যমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্পে নতুন কোনো অবকাঠামো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার Logo স্বর্ণের ভরি ছাড়ালো ২ লাখ ৪৭ হাজার টাকা Logo পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত Logo ব্যাচমেটের সংঘবদ্ধ হামলার শিকার শিক্ষার্থী, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ Logo জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ Logo রাবিতে ভেঙে পড়েছে কয়েক যুগ ধরে ছায়াদানকারী স্মৃতি বিজড়িত কৃষ্ণচূড়া গাছ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

রাজধানীর মিরপুর মডেল থানায় করা হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) কারাগারে পাঠিয়েছেন আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে রোববার (২৭ অক্টোবর) সকালে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর কারাগারে আটকে রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২২ ঢাকার সিএমএম আদালতে হাজির করে রাজধানীর মিরপুর মডেল থানায় করা যুবদল নেতা হৃদয় মিয়া হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছাত্র-জনতার গণ আন্দোলনের সময় গেল ১৯ জুলাই রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হন যুবদল নেতা হৃদয় মিয়া। পরে বাদী হয়ে ব্যারিস্টার সুমনকে তিন নম্বর আসামি করে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন তিনি। ওই মামলায় গত ২১ অক্টোবর দিবাগত রাতে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

জনপ্রিয়

সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

প্রকাশিত ১০:৩৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪