ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস Logo বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার Logo রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী Logo গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এবার তারেক রহমানের ফোন Logo কুবি উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা Logo জুলাইয়ের স্বপ্ন এবং আজকের বাস্তবতা: সকল প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বাকৃবি শিক্ষার্থীদের ভাবনা Logo যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, কী বললেন?

চার দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাবি উপাচার্য 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ‘কোরিয়া-বাংলাদেশ লাইব্রেরি ওডিএ ওয়ার্কিং কনফারেন্স’ এ অংশ নিতে চার দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির উদ্দেশে রওনা হবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘দক্ষিণ কোরিয়াভিত্তিক এআই-নির্ভর বিবলিওগ্রাফিক সেবায় বিশেষায়িত প্রতিষ্ঠান লিবারট্রি ইনক’ এবং ‘এমএআরসি সিস্টেমস ফর লাইব্রেরিস’ এর যৌথ আমন্ত্রণে উপাচার্য এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনটি আগামী ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশটির রাজধানী সিউলে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গ্রন্থাগার খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ) কর্মসূচির আওতায় নতুন উদ্যোগের সম্ভাবনা এবং আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।

পাশাপাশি গ্রন্থাগারের ডিজিটাল রূপান্তর, বিবলিওগ্রাফিক ও মেটাডেটা উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ বাড়াতে সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) নিয়েও কথা বলবেন জাবি উপাচার্য।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই সফর দেশের উচ্চশিক্ষা খাতে, বিশেষ করে গ্রন্থাগারের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে নতুন দিকনির্দেশনা দিবে।

উল্লেখ্য, চার দিনের সফর শেষে আগামী ২১ এপ্রিল উপাচার্য দেশে ফিরবেন।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

চার দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাবি উপাচার্য 

প্রকাশিত ০১:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬