ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী Logo দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ’দের Logo জয় বাংলা টু বাংলাদেশ জিন্দাবাদ Logo সেমিকন্ডাক্টর হবে বাংলাদেশের বড় রপ্তানি সম্ভাবনার খাত: প্রধানমন্ত্রী Logo সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী Logo সবুজ মাংস নিয়ে বিভ্রান্তি, যা জানালেন বাকৃবির জনস্বাস্থ্য বিশেষজ্ঞ Logo কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত। Logo কুরআনিক দর্শনে আধুনিক প্রযুক্তি: ইবির আল-কুরআন বিভাগে বিশেষ সিম্পোজিয়াম Logo ক্রীড়াঙ্গনের বর্ণাঢ্য অধ্যায় পেরিয়ে রাষ্ট্র পরিচালনায় হাফিজ উদ্দিন আহমদ Logo বাকৃবির উদ্ভাবিত দেশের প্রথম জৈব ছত্রাকনাশক পিজি ট্রাইকোডার্মা, বাড়বে ফলন কমবে রাসায়নিকের ব্যবহার

টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী

যশোরে গণসমাবেশে বক্তব্য রাখছেন এস এম জিলানী

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ততবারই ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন।’

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এক গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

এস এম জিলানী বলেন, ‘শেখ হাসিনা ফ্যাসিবাদ এটাই সত্য। শেখ হাসিনা পালানোর মধ্যে দিয়ে তার চ্যাপ্টার ক্লোজ। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ততবারই ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন। এই প্রথম টুঙ্গিপাড়া কোটালিপাড়ার মানুষ ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোট দিয়েছেন। এমনকি জাতীয়তাবাদীতে বিশ্বাসী হয়ে তারেক রহমানকে জনসমর্থন দিয়েছেন। বিএনপি শেখ হাসিনার মতো ভোট ডাকাতিতে বিশ্বাসী নয়।’

‘শেখ হাসিনা সে রাস্তা দিয়ে ফিরবেন, সেই রাস্তায় বরণ করতে প্রস্তুত স্বেচ্ছাসেবক দল’ উল্লেখ করে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই, ফ্যাসিবাদ শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে। আমরা চাই তিনি দেশে ফিরুক। তাকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শেখ হাসিনাকে বরণ করতে অপেক্ষা করছি। আপনাকে অনুরোধ জানাই, কোন দিক দিয়ে আসবেন, একটু জানিয়ে আসবেন। ৫ আগস্ট তো বরণ করতে পারিনি; যে দিক দিয়েই আসবেন, সেই দিকে বরণ করা হবে। আমরা সত্যি সত্যিই বরণ করবো; যদি আপনার সাহস থাকে! আপনি বলেছিলেন, মুজিবের মেয়ে পালায় না, শেখের বেটি পালায় না। আপনি পালিয়েছেন, বারবার পালিয়েছেন। পালায় না শুধু দেশনেত্রী খালেদা জিয়া।’

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর প্রমুখ।

জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী

টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী

প্রকাশিত ১০:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬