ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি Logo রান্না হতেই বদলে গেল রঙ, সবুজ মাংসের কড়াই নিয়ে সোজা থানায় ভুক্তভোগীরা! Logo জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল  Logo চরভদ্রাসনে খাল কাটায় ‘ভূতুড়ে শ্রমিক’: কাগজে ১৭৮, মাঠে ৫০ Logo কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন Logo চার্জিং অ্যাংজাইটিকে বিদায় জানাচ্ছে ভিভোর নতুন ফোন Logo সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার Logo জাবি মেডিকেল সেন্টারের ওষুধ কারচুপির ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন Logo পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন  Logo ফের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন

রান্না হতেই বদলে গেল রঙ, সবুজ মাংসের কড়াই নিয়ে সোজা থানায় ভুক্তভোগীরা!

তেল-মসলা দিয়ে স্বাভাবিক নিয়মে কড়াইয়ে চড়ানো হয়েছিল গরুর মাংস। কিন্তু রান্নার প্রক্রিয়া শুরু হতেই ঘটতে থাকে এক অস্বাভাবিক ঘটনা—লালচে মাংসের রঙ বদলে হতে শুরু করে নীলচে-সবুজ! যতই নাড়াচাড়া করা হচ্ছিল, মাংসের সেই গাঢ় সবুজ রঙ ততই স্পষ্ট হয়ে উঠছিল। কোনো উপায় না পেয়ে শেষমেশ রান্না করা সেই মাংসের কড়াই হাতে নিয়েই বিচার চাইতে থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ছুটলেন ভুক্তভোগীরা।

আজ বুধবার দুপুরে খুলনার পাইকগাছা পৌর এলাকার মডার্ন বেকারিতে ঘটে এমন আজব কাণ্ড। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভীড় জমে যায় উপজেলা পরিষদ চত্বরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মডার্ন বেকারির ২৫ জন কর্মচারী মিলে আজ কর্মস্থলে যৌথ খাবারের আয়োজন করেছিলেন। সকালে বেকারির কর্মচারী লিটন হোসেনসহ তিনজন পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকানে যান। ব্যবসায়ী ইসমাইল তাদের জানান, সেদিনের তাজা মাংস শেষ হয়ে গেছে, তবে আগের দিনের ফ্রিজে রাখা মাংস আছে। সেখান থেকেই চার কেজি মাংস কিনে এনে কর্মচারীরা রান্না শুরু করেছিলেন।

বেকারির কর্মচারীরা জানান, কড়াইয়ে মাংস বসানোর কিছুক্ষণ পরই অদ্ভুতভাবে রঙ পরিবর্তন হতে থাকে। রঙ নীল-সবুজ হয়ে যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে চুলা থেকে কড়াই নামিয়ে ফেলেন। এরপর সেই রান্না করা মাংস নিয়ে প্রথমে বিক্রেতার দোকানে, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং সবশেষে থানায় হাজির হন।

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুপুরে বেকারির কর্মচারীরা রান্না করা মাংসের কড়াই নিয়ে থানায় এসেছিলেন। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা শেষ পর্যন্ত কোনো অভিযোগ জমা দিতে রাজি হননি। পুলিশকে মাংস দেখানোর কিছুক্ষণ পর তারা কড়াই নিয়ে সেখান থেকে চলে যান এবং পরবর্তীতে সেই মাংস ফেলে দেওয়া হয়।

জনপ্রিয়

দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

রান্না হতেই বদলে গেল রঙ, সবুজ মাংসের কড়াই নিয়ে সোজা থানায় ভুক্তভোগীরা!

প্রকাশিত ১১:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬