ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ Logo প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় Logo উদ্বোধনের আগেই ফাটল ধরেছে রাবির ১০ তলা হলে; আতংকে শিক্ষার্থীরা  Logo মারা গেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ 

স্বৈরাচার উৎখাতের প্রতীক গণভবনে হবে জাদুঘর: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের ১৫ বছরের অপশাসন, নির্যাতন, খুন-গুম এবং স্বৈরাচারের উৎখাতের প্রতীক হিসেবে গণভবনকে দ্রুততম সময়ে জাদুঘরে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টা গণভবন পরিদর্শনকালে এ নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, গণভবনে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা গত ১৫ বছর ধরে বাস করেছিলেন, যা দমন ও তার নৃশংস শাসনের প্রতীক হয়ে উঠেছে।

গণভবনে জাদুঘর বানানোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, জাদুঘরে দুঃশাসনের স্মৃতি এবং জনগণ যে ক্ষোভ প্রকাশ করে তাকে (শেখ হাসিনা) ক্ষমতা থেকে উৎখাত করেছিল, সে সব স্মৃতি থাকতে হবে। আয়নাঘর (আয়নাঘর) যেখানে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী কর্মীকে আটক করেছিল তার একটি রেপ্লিকাও গণভবনের জাদুঘরে নির্মাণ করা উচিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

এ সময় অধ্যাপক ইউনূস উপদেষ্টাদের জাদুঘর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতেও নির্দেশ দেন তিনি।

গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি)

স্বৈরাচার উৎখাতের প্রতীক গণভবনে হবে জাদুঘর: প্রধান উপদেষ্টা

প্রকাশিত ০৪:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪