ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

চুপচাপ সব অ্যাকাউন্টে ফোন নম্বর জুড়ছে গুগল, বন্ধের উপায় কী?

প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড ডিভাইসে সাইন-ইন করা প্রতিটি গুগল অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে সিম কার্ডের ফোন নম্বর যুক্ত করে দিচ্ছে গুগল। সম্প্রতি প্রকাশ পাওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরেরও বেশি সময় ধরে এই প্রক্রিয়া চালু রয়েছে। ফোন সেটআপের সময়ই মোবাইল নম্বরটি যাচাই করে ডিভাইসে থাকা সব প্রাথমিক, সেকেন্ডারি ও ওয়ার্ক অ্যাকাউন্টে তা যোগ করা হয়। মার্কিন সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি বাই ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে সচল থাকে।

অ্যাকাউন্ট রিকভারি এবং আরসিএস মেসেজিংয়ের মতো বিভিন্ন জরুরি ফিচার সচল রাখতেই এই নম্বর যাচাইকরণ করা হয় বলে জানিয়েছে গুগল। পরবর্তীতে ডিভাইসে নতুন কোনো অ্যাকাউন্ট যোগ করা হলে বা ফোনে নতুন সিম ঢোকানো হলেও সব অ্যাকাউন্টে নিজে থেকেই নম্বর আপডেট হয়ে যায়। এছাড়া বিজ্ঞাপন আরও প্রাসঙ্গিক করে তুলতে মোবাইল নম্বর ব্যবহৃত হয় বলে গু글 জানিয়েছে। তবে noreply থেকে ইমেল নোটিফিকেশন আসার পরই মূলত ব্যবহারকারীদের বিষয়টি নজরে আসে।

স্বয়ংক্রিয়ভাবে নম্বর যুক্ত হওয়ার এই সুবিধাটি বন্ধ করতে চাইলে ব্যবহারকারীকে ফোনের সেটিংস থেকে গুগল বা গুগল সার্ভিসেস অপশনে যেতে হবে। সেখানে অল সার্ভিসেস নির্বাচন করে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির অধীনে থাকা ফোন নাম্বার ভেরিফিকেশন অপশন বন্ধ করতে হবে। তবে ফিচারটি বন্ধ করলেই আগে যোগ হওয়া নম্বরগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় না। আগের নম্বরগুলো সরাতে হলে প্রতিটি অ্যাকাউন্টের সেটিংস থেকে পারসোনাল ইনফো অপশনে গিয়ে ম্যানুয়ালি তা মুছে ফেলতে হয়।

সাইবার নিরাপত্তা কোম্পানি ক্যাস্পারস্কি জানিয়েছে, এই ভেরিফিকেশন বন্ধ করে দিলে গুগল মেসেজেসে আরসিএস চ্যাট ফিচার কাজ করা বন্ধ করে দেয় এবং মেসেজগুলো সাধারণ এসএমএস হিসেবে আদান-প্রদান হয়। পাশাপাশি নম্বর ভেরিফিকেশন বন্ধ থাকলে দ্রুত অ্যাকাউন্ট রিকভারি সুবিধাও পাওয়া যায় না। গুগল অবশ্য দাবি করেছে যে, ফোন নম্বরসহ ব্যবহারকারীদের কোনো ব্যক্তিগত তথ্য তারা কারো কাছে বিক্রি করে না।

জনপ্রিয়

শিগগিরই চিত্রনাট্য শুনব: ‘থ্রি ইডিয়াটস’ নিয়ে আমির খান

চুপচাপ সব অ্যাকাউন্টে ফোন নম্বর জুড়ছে গুগল, বন্ধের উপায় কী?

প্রকাশিত ১০:৩৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬