ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সর্বোচ্চ রান করা জারিফ যা যা শিখলেন জিডি টুর্নামেন্ট থেকে Logo অর্থনৈতিক অঞ্চলে হংকংয়ের ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধার প্রস্তাব Logo জনতা ব্যাংকের আমিরাত কার্যক্রম ধরে রাখতে ৩০ কোটি দিরহাম দিলো সরকার Logo ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন Logo বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল Logo মিরপুরের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১৩৯ Logo এক বছরে দুইবার ভ্যান চুরি, কীভাবে চলবে বৃদ্ধ আব্দুল্লাহর সংসার? Logo তেজগাঁওয়ে পুলিশের অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১০ Logo সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিন ৩৮১ কোটি টাকা তুললেন গ্রাহকরা Logo বেকারি পণ্যের দাম বাড়ছে শনিবার থেকে

ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের ঐতিহাসিক জয়

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরুর আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলে আইভরি কোস্টের কাছে হেরেছে দিদিয়ে দেশমের দল। ফরাসিদের বিপক্ষে চার দেখায় এটি আইভরি কোস্টের প্রথম জয়। এর আগে তিন ম্যাচের দুটিতে জিতেছিল ফ্রান্স, একটি ম্যাচ ড্র হয়েছিল।

বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে হায়ান শেহকির গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৪৫তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শট প্রতিহত করলেও বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় আইভরি কোস্টের রক্ষণভাগ। সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত নিচু শটে জালে বল জড়ান ২২ বছর বয়সী এই উইঙ্গার। ফ্রান্সের জার্সিতে এটি ছিল তার ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় গোল।

দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পেকে আর মাঠে নামাননি কোচ দেশম। বিরতির পর ৫৩তম মিনিটে সমতায় ফেরে আইভরি কোস্ট। সতীর্থের থ্রু পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন গেলে দুয়ে।

ম্যাচের ৮৪তম মিনিটে জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় আমাদ দিয়ালো। ডান দিক থেকে পাওয়া পাস প্রথম স্পর্শেই জালে পাঠিয়ে ফ্রান্সকে স্তব্ধ করে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গার।

ম্যাচে প্রায় ৬০ শতাংশ বলের দখল ছিল ফ্রান্সের। তারা ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে আইভরি কোস্ট সাতটি শটের তিনটিই লক্ষ্যে রেখে দুটি গোল আদায় করে নেয়।

এই হারের মধ্য দিয়ে ফ্রান্সের টানা ৯ ম্যাচের অপরাজেয় যাত্রারও ইতি ঘটল। সর্বশেষ তারা হেরেছিল গত বছরের জুনে নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ৫-৪ গোলে।

বিশ্বকাপের আগে ফ্রান্স তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলটির প্রস্তুতির শুরুটা মোটেও আশানুরূপ হলো না।

জনপ্রিয়

সর্বোচ্চ রান করা জারিফ যা যা শিখলেন জিডি টুর্নামেন্ট থেকে

ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের ঐতিহাসিক জয়

প্রকাশিত ০৯:১৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬