ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি

জবিতে শিক্ষার্থীদের সাথে জাস্টিস ফর জুলাইয়ের মতবিনিময় সভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জাস্টিস ফর জুলাইয়ের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আরেফিন মোহাম্মদ ও সহকারী সদস্য সচিব মীর ছিবগাতুল্লাহ তকি উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আবরার হামিমের সঞ্চালনায় শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের স্মৃতি বর্ণনা করেন।

মতবিনিময় সভায় আরেফিন মোহাম্মদ বলেন, জুলাইয়ে জনগণের যে প্রত্যক্ষ রাজনৈতিক উত্থান দেখা গেছে, এটি নতুন এক বাংলাদেশ বিনির্মানের সূত্রপাত কেবল। জুলাইয়ের শহীদেরা আমাদের এক দীর্ঘ লড়াইয়ের মুখে দাঁড় করিয়ে দিয়ে গেছেন। যে লড়াইয়ে জনতার প্রধানতম প্রতিপক্ষ পতিত স্বৈরাচারের রেখে যাওয়া বাহাত্তরের বাকশালি সংবিধান। আমরা জাস্টিস ফর জুলাইয়ের অধীনে শহীদদের স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা এবং খুনিদের বিচার নিয়ে কাজের পাশাপাশি সাংবিধানিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি স্বৈরাচারমুক্ত ও গণতান্ত্রিকভাবে টেকসই বাংলাদেশ চাই।

সভায় বিশেষ অতিথি মীর ছিবগাতুল্লাহ তকি বলেন, জুলাই বিপ্লব আমদের সামনে একটি জন আকাঙ্খার বয়ান পেশ করেছে, যাকে সাংস্কৃতিক ও রাজনৈতিক উপায় উপকরণ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। এই কাজে মূল ভূমিকা রাখবে বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাস্টিস ফর জুলাইয়ের কমিটি গঠন এবং সংগঠনটির কার্যক্রম ছড়িয়ে দিতে শীঘ্রই গণ যোগাযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জনপ্রিয়

বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

জবিতে শিক্ষার্থীদের সাথে জাস্টিস ফর জুলাইয়ের মতবিনিময় সভা

প্রকাশিত ১০:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪