ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লিবিয়ায় বাংলাদেশিদের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক Logo সরকার ধীরে ধীরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম Logo গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি Logo সিডনিতে ডেপুটি মেয়র এলিজা রহমানকে প্রবাসীদের সংবর্ধনা Logo নবীনদের বরণ করল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি Logo উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাছির Logo ছায়ানটে সুরে সুরে কিংবদন্তি আব্বাসউদ্দীনকে স্মরণ Logo ব্যাট-বলের জমজমাট দিনে অ‍্যাকারম‍্যানের ৯৫, স্টার্কের ৬ উইকেট Logo কেজি দরে পাঠ্যবই বিক্রির সময় শিক্ষক বললেন, ‘সম্মানী দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’

নবীনদের বরণ করল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ক্যাম্পাস ডেস্ক: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ফল-২০২৬ সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তরের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এই নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচিত করানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার ওপর জোর দেওয়া হয়। এছাড়া পড়াশোনায় গভীর মনযোগ দেওয়ার পাশাপাশি বহুমুখী দক্ষতা অর্জনের তাগিদ দেওয়া হয় নবীনদের। দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পারদর্শী হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউআইইউ-এর সাবেক উপাচার্য অধ্যাপক এম রিজওয়ান খান শিক্ষার্থীদের নানা পরামর্শ দেন। তিনি বলেন, সফল হতে হলে পড়াশোনার পাশাপাশি বহুমুখী দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। ইংরেজি ও গণিতের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্যার সমাধানের সক্ষমতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করেন। ইউআইইউ-এর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এএসএম সালাহউদ্দিন এই অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক হাসান এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অ্যাডভাইজার অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

লিবিয়ায় বাংলাদেশিদের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

নবীনদের বরণ করল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

প্রকাশিত ১১:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬