ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে ৬ টি বাস দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ বছরেও কথা রাখেননি কাদির মোল্লা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির Logo খুবি ছাত্রী হলের বাথরুমে গোপনে ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করে টেলিগ্রাম গ্রুপে বিক্রি, ক্যান্টিন কর্মী আটক Logo তদন্ত চলাকালীন সিএমওকে দায়িত্ব থেকে অব্যাহতি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাকসুর Logo ববিতে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক সেমিনার ও নেগেরি পাডাং বিশ্ববিদ্যালয়ের সাথে MoU স্বাক্ষরিত Logo ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo শুল্ক বৃদ্ধির ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে Logo বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা Logo স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই প্রায় ৭ কোটি বাংলাদেশির

খুবি ছাত্রী হলের বাথরুমে গোপনে ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করে টেলিগ্রাম গ্রুপে বিক্রি, ক্যান্টিন কর্মী আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ২৪’ ছাত্রীহলের বাথরুমে গোপনে ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক ক্যান্টিন কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়টির সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলন শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিজয় ২৪ হলের একটি নারী ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন পাওয়া যায়। বিষয়টি নিয়ে জানাজানি হওয়ার পর অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানের ব্যবহৃত মোবাইল পরীক্ষা করা হলে সেখানে একাধিক গোপন ভিডিও উদ্ধার করা হয়।

অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে হলের বাথরুমে গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণ করতেন এবং তা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে বিক্রি করতেন। এ খবর ছড়িয়ে পড়লে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা তৈরি হয়। পরে শিক্ষার্থীরা অভিযুক্তকে আটকে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।

এদিকে যৌন হয়রানিমূলক অপরাধের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার অভিযোগ এনেছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, বাথরুমে ভিডিও ধারণের এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে ৬ টি বাস দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ বছরেও কথা রাখেননি কাদির মোল্লা

খুবি ছাত্রী হলের বাথরুমে গোপনে ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করে টেলিগ্রাম গ্রুপে বিক্রি, ক্যান্টিন কর্মী আটক

প্রকাশিত ০৭:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬