ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কোন ঘড়ি পরবেন নতুন বন্ড, রবার্ট প্যাটিনসনকে ঘিরে নতুন প্রশ্ন Logo উৎসবমুখর পরিবেশে জাবিতে শুরু হলো ৬ দিনব্যাপী ম্যানেজমেন্ট উইক Logo সংস্কারের পরও বেহাল দশায় পাবিপ্রবির কেন্দ্রীয় মাঠ Logo ২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা Logo জাবিতে জুলাই হামলার বিচার, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ছাত্রশিবিরের চার দাবি Logo কেবি কলেজে “নবীনবরণ ২০২৬” অনুষ্ঠিত, বরণ করা হলো ৮৫০ শিক্ষার্থীকে Logo হাতে আঘাত পাওয়ার পর উইকেটশূন্য মুস্তাফিজ Logo যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প, সাড়াই দেননি কিম জং উন Logo পুতুলের পদে নির্বাচন: ঢাকার সমর্থন চাইলেন ভুটানের প্রার্থী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা

খেলা ডেস্ক: লা লিগার রোমাঞ্চকর ম্যাচে ভিয়ারেয়ালকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক বার্সেলোনা। কাম্প নউয়ে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুর দিকে বড় হোঁচট খেয়েছিল হান্সি ফ্লিকের দল। মাত্র দুই মিনিট আট সেকেন্ডের ব্যবধানে দুটি গোল হজম করে পিছিয়ে পড়েছিল তারা। তবে প্রাথমিক সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

ম্যাচের পঞ্চম মিনিটে নিজেদের সীমানায় লোপেসের ভুলের সুযোগ নিয়ে প্রথম গোল করেন ভিয়ারেয়ালের বুকানন। এর কিছুক্ষণ পর গতিময় প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন ওলুওয়াসেয়ি। প্রথমার্ধে পেনাল্টি মিস করাসহ বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক রূপ ধারণ করে বার্সেলোনা। ম্যাচের ৫৩তম মিনিটে পেদ্রির ক্রসে কোনাকুনি হেডে ব্যবধান কমান ডিফেন্ডার জেরার্দ মার্তিন। এর ঠিক চার মিনিট পর ইয়ামালের বাড়ানো বল থেকে জোরাল শটে সমতা ফেরান ফের্মিন লোপেস। ম্যাচের ৬৭তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের শেষের দিকে ভিয়ারেয়ালের পাও নাভারো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। এই জয়ে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। ১৩ ম্যাচে ১২ জয়ে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট, আর সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ভিয়ারেয়াল।

জনপ্রিয়

কোন ঘড়ি পরবেন নতুন বন্ড, রবার্ট প্যাটিনসনকে ঘিরে নতুন প্রশ্ন

২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা

প্রকাশিত ১০:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬