ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস Logo বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার Logo রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী Logo গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এবার তারেক রহমানের ফোন Logo কুবি উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা Logo জুলাইয়ের স্বপ্ন এবং আজকের বাস্তবতা: সকল প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বাকৃবি শিক্ষার্থীদের ভাবনা Logo যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, কী বললেন?

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক ও শেরে-ই-বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির।

​সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

​বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা এবং জিনিয়া খান ঝিনুক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, নিজ বিভাগের দায়িত্বের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. বছির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। তাঁর যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তিনি এই দায়িত্ব পালনের জন্য নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

​এদিকে একই আদেশে বিদায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীরকে তাঁর অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়। মো. হুমায়ুন কবীর পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গত ২৯ এপ্রিল থেকে ২৭ জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

​জানা গেছে, নির্ধারিত সময়ে বিদায়ী রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন। এরপর নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির তাঁর নতুন পদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির

প্রকাশিত ০৮:৩৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬