ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে ফের মারামারি, দায়িত্ব পালনে সাংবাদিককে বাধা Logo তিন বছর পর হাবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে পাবলিক স্পিকিং কম্পিটিশন ‘Lets Talk’ Logo যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস Logo বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার Logo রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী Logo গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এবার তারেক রহমানের ফোন Logo কুবি উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. আব্দুস সোবাহান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট এন্ড প্রিনটমেকিং বিভাগের প্রফেসর ড. মো. আব্দুস সোবাহান।

​গত ২৭ জুলাই (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই নিয়োগের শর্তাবলী উল্লেখ করা হয়েছে।

শর্তগুলো হলো,যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা বয়স পূর্তিতে অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যা পূর্বে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।উপযুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

​জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জনপ্রিয়

পাবিপ্রবিতে ফের মারামারি, দায়িত্ব পালনে সাংবাদিককে বাধা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. আব্দুস সোবাহান

প্রকাশিত ০১:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬