ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo টেসলা-স্পেসএক্স একীভূতকরণে মাস্কের সামনে যত বাধা Logo সংসদীয় যোগাযোগ বাড়াতে মালদ্বীপের স্পিকারের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক Logo যে কারণে সাইবার পুলিশের দ্বারস্থ রাশমিকা-বিজয় Logo উখিয়ায় ২৪ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার এলাকা ঘেরার পরামর্শ Logo ‘ব্যলন দ’র ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ইয়ামাল’ Logo মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি Logo যে কারণে মিরপুর টেস্টে নেই মুশফিক Logo নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারিয়ার সেমিনার Logo ‘যুক্তরাষ্ট্রের রাজনীতিকে নতুন রূপ দিচ্ছে ফিলিস্তিনপন্থি আন্দোলন’

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে কবি নজরুল কলেজে গায়েবানা জানাজা

চট্টগ্রাম আদালতের আইন কর্মকর্তা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীরা গায়েবানা জানাজা আদায় করেন।

বুধবার (২৭ নভেম্বর) জোহরের নামাজ শেষে কবি নজরুল কলেজ কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা জানাজা আদায় করা হয়।এসময় জানাজায় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জানাজা শেষে ক্ষোভ প্রকাশ করে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী নোমান বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাই ভাই। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ। কারো উসকানি বা ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। কোনো সাম্প্রদায়িক দাঙ্গায় আমরা যাবো না।আমরা সম্প্রীতি ধরে রাখবো।পতিত স্বৈরাচারের দোসররা অর্ন্তবর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ অনলাইনে ইসকনের কার্যক্রমকে উসকে দিচ্ছে।সামপ্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।আমরা সবাই সতর্ক থাকবো।সকল ষড়যন্ত্র রুখে দিবো। আইনজীবী সাইফুল হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

সালমান নামের আরেক শিক্ষার্থী বলেন, ইসকনের
দুষ্কৃতকারীরা মসজিদে হামলা করে,আইনজীবীদের উপর হামলা করে। আইনজীবী সাইফুল ভাইকে নির্মমভাবে হত্যা করে। আমরা এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শেখ হাসিনা কোনো কূটকৌশল করে ইসকনের মাধ্যমে বাংলাদেশে আসতে পারবে না।ছাত্রদের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা ব্যর্থ হতে দেওয়া যাবে না।জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আইনজীবী সাইফুল হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।ইসকন একটি জঙ্গি সংগঠন। এটি নিষিদ্ধ করতে হবে।

জনপ্রিয়

টেসলা-স্পেসএক্স একীভূতকরণে মাস্কের সামনে যত বাধা

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে কবি নজরুল কলেজে গায়েবানা জানাজা

প্রকাশিত ১১:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪