ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ

‘ব্যলন দ’র ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ইয়ামাল’

খেলা ডেস্ক: টানা দুই বছর আশা জাগিয়েও ব্যালন দ’র জিততে পারেননি বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। গতবার দ্বিতীয় ও এবার তৃতীয় স্থান অর্জন করলেও তাকে নিয়ে দারুণ আশাবাদী স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার বিশ্বাস, এই তরুণ ফুটবলার ক্যারিয়ারে বহু ব্যক্তিগত ও দলীয় ট্রফি নিজের করে নেবেন।

এবারের ব্যালন দ’র জয়ের লড়াইয়ে ফেভারিটদের একজন ছিলেন ইয়ামাল। শেষ পর্যন্ত তাকে ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে নেন হ্যারি কেইন। তবে ইয়ামাল পুরস্কার জিততে না পারলেও স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে সেরা কোচের পুরস্কার জিতেছেন দে লা ফুয়েন্তে।

স্পেন কোচ জানিয়েছেন, ইয়ামাল শুধু ব্যক্তিগত পুরস্কার নয়, বরং দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দেয়। উনিশ বছর বয়সী এই খেলোয়াড় ইতিমধ্যে ইউরো ও বিশ্বকাপ জেতার পাশাপাশি বার্সেলোনার জার্সিতে তিনটি লা লিগা জিতেছেন। গত মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ২৫ গোল করার পাশাপাশি ২০টি গোল করাতে সহায়তাও করেছেন তিনি।

ব্যালন দ’র না পেলেও খালি হাতে ফেরেননি ইয়ামাল, কারণ তিনি টানা তৃতীয়বারের মতো একুশ বছরের কম বয়সীদের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা মনে করেন, আগামীবারই এই পুরস্কার জিতবেন তাদের ক্লাবের এই অনন্য তারকা।

জনপ্রিয়

যে কারণে সাইবার পুলিশের দ্বারস্থ রাশমিকা-বিজয়

‘ব্যলন দ’র ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ইয়ামাল’

প্রকাশিত ১১:৫২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬