ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে Logo ‘আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে’ Logo কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ Logo সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন Logo এআই দিয়ে বিসিএস গেজেট জালিয়াতি, কুয়াকাটায় আটক ভুয়া ম্যাজিস্ট্রেট Logo নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা Logo ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করল ইসি Logo যুক্তরাষ্ট্রে বোমারু বিমানসহ চীনের প্রেসিডেন্ট সিকে বিরল অভ্যর্থনা ট্রাম্পের Logo কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮ থানার পুলিশ, আটক ৬২৪

বাকৃবি কারিগরি কর্মচারী সমিতির সভাপতি ওবায়দুর, সাধারণ সম্পাদক সুলতান

সভাপতি ওবায়দুর, সাধারণ সম্পাদক সুলতান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কারিগরি কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ নির্বাচন ২০২৬-২০২৭ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এ.কে.এম ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে সুলতান আহম্মেদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কারিগরি কর্মচারী সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচন পরিচালক মো. আবুল কাশেম বলেন, নতুন কার্যনির্বাহী কমিটির মোট সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাংস্কৃতিক সম্পাদক এই ছয়টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।’

নির্বাচনে সভাপতি পদে এ.কে.এম ওবায়দুর রহমান ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে সুলতান আহম্মেদ ১৬৩ ভোট, সহ-সভাপতি পদে মো. ফজলুল হক ২০১ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আবু ইসহাক ২১০ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. সাইদুল ইসলাম ১৯৫ ভোট এবং সাংস্কৃতিক সম্পাদক পদে রায়হান মিয়া ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আজহারুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরও সাতজন।

সমিতির মোট ৩০৬ জন ভোটারের মধ্যে ৩০৩ জন উপস্থিত ছিলেন অর্থাৎ উপস্থিতির হার প্রায় ৯৯ শতাংশ।

নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন তিনজন, সহ-সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সহ-সাধারণ সম্পাদক পদে দুজন, কোষাধ্যক্ষ পদে দুজন এবং সাংস্কৃতিক সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জনপ্রিয়

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে

বাকৃবি কারিগরি কর্মচারী সমিতির সভাপতি ওবায়দুর, সাধারণ সম্পাদক সুলতান

প্রকাশিত ১২:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬