ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের

বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের যাত্রা শুরু

আত্মপ্রকাশ করলো বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (বিটিটিসি)। বাংলাদেশের ভ্রমণ, পর্যটন এবং আতিথেয়তা শিল্পের সঙ্গে সম্পৃক্ত পেশাদার ও চলমান ব্যবসাগুলোর একটি নেটওয়ার্ক তৈরির মাধ্যমে সবার মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি এবং এসব খাতের জন্য কল্যাণকর বিভিন্ন নীতিমালা প্রণয়নে সরকার এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে পরামর্শ প্রদানের জন্য কাউন্সিলটি তৈরি করা হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিটিসি এসব কথা জানিয়েছে।

বিমান ও পর্যটন সংক্রান্ত পাক্ষিক পত্রিকা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ঢাকা রিজেন্সি হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহিদ হামিদ, এয়ার অ্যাস্ট্রার সিইও এমরান আসিফ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মুজিব ইউ. আহমেদ, ইন্সটিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রুবিনা হোসেন।

এ ছাড়া, প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্সের সিইও সাখাওয়াত হোসেন, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলের পরিচালক (বিক্রয় ও বিপণন) রেজওয়ান মারুফ, ভ্রমণ বিষয়ক লেখক ফারুক এম. আহমেদ, ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ বাসুদেব ভট্টাচার্য, সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দীন আহমেদ, দ্যা বেঙ্গল ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন, জার্নি প্লাসের সিইও তৌফিক রহমান এবং ইউএস-বাংলা হলিডেজের মহাব্যবস্থাপক সৈয়দ গোলাম কাদির কমিটিতে রয়েছেন।

নতুন সংগঠনটির বাইলজ প্রণয়ন জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। এই কমিটি ২৩ নভেম্বর পরবর্তী সাধারণ সভায় বাইলজের একটি খসড়া উপস্থাপন করবে।

ঢাকা রিজেন্সি হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহিদ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী নেতা, এয়ারলাইনন্স, ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা সেক্টরের প্রতিনিধিসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের যাত্রা শুরু

প্রকাশিত ০৩:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪