ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি Logo ইতিহাস গড়লেন মেসি, টানা দ্বিতীয়বার এমএলএস গোল্ডেন বুট জয় Logo ঢাবির ‘ইডাফস’ অ্যালামনাইয়ের আহ্বায়ক জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান Logo প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড দেখেননি মেসি Logo আমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলাম Logo দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একাদশ ঘোষণা Logo ‘স্পেশাল গোলের’ পর নাদালের প্রশংসা শুনে আবেগাপ্লুত এস্পি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক Logo ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড দেখেননি মেসি

প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখ লক্ষ্য করে বল ছুড়ে মারার পরও লাল কার্ডের শাস্তি থেকে রক্ষা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এ ঘটনায় মেসির লাল কার্ড পাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কুর্তোয়া।

শনিবার এমএলএস কাপের প্লে-অফে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারায় কলম্বাস ক্রু। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ঘটে বিতর্কিত ঘটনাটি। তখন ১০ জনের দল নিয়ে ১-০ গোলে পিছিয়ে ছিল মায়ামি। এ সময় কলম্বাসের ফরোয়ার্ড গনসালো তাপিয়ার মুখ লক্ষ্য করে জোরে বল ছুড়ে মারেন মেসি।

ঘটনার পর রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কলম্বাসের কোচ কুর্তোয়া। তার মতে, মেসির শাস্তি হলুদ কার্ডে সীমাবদ্ধ থাকা উচিত হয়নি।

সংবাদ সম্মেলনে কুর্তোয়া বলেন, ‘সবাই জানে, তার হলুদ কার্ডের চেয়েও বেশি কিছু প্রাপ্য ছিল। বিষয়টি সত্যিই দুঃখজনক।’

অন্যদিকে, শুধু হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়েছেন রেফারি অ্যালেন চ্যাপম্যান। তার ভাষ্য, বল ছুড়ে মারার ক্ষেত্রে ব্যবহৃত শক্তির মাত্রা ছিল নগণ্য এবং ঘটনাটি সহিংস আচরণ হিসেবে বিবেচিত হওয়ার পর্যায়ে পৌঁছায়নি।

ম্যাচে শুরু থেকেই কঠিন পরিস্থিতিতে ছিল ইন্টার মায়ামি। চিলির জাতীয় দলের খেলোয়াড় তাপিয়ার পেনাল্টি গোলে এগিয়ে যায় কলম্বাস। দ্বিতীয়ার্ধের শুরুতে তাহা হাবরুন ব্যবধান বাড়ান। এরপর নিজের দ্বিতীয় গোল করে মায়ামির পরাজয় নিশ্চিত করেন তাপিয়া। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বর্তমান এমএলএস চ্যাম্পিয়নরা।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সপ্তম বাছাই কলম্বাস। আগামী শুক্রবার ওহাইওতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই ম্যাচে জয় পেলে ২০২৩ সালের চ্যাম্পিয়ন কলম্বাসের কাছে প্লে-অফ থেকে বিদায় নিতে হবে মেসির ইন্টার মায়ামিকে।

ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন মায়ামির কোচ কিলি গনসালেস। তিনি বলেন, ‘এমন একটি ম্যাচ ছিল, যেখানে আমাদের পক্ষে কিছুই ঠিকমতো হয়নি। কার্যত আমরা নিজেরাই তাদের গোলের সুযোগ তৈরি করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা যে দারুণ পারফরম্যান্সের আশা করেছিলাম, তা দেখাতে পারিনি। সবকিছুই ভুল হয়েছে। তবে এ অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ, পরের ম্যাচে জিততে না পারলে আমরা বিদায় নেব।’

দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্যে অবশ্য আস্থা রয়েছে মায়ামি কোচের। তার বিশ্বাস, পরের ম্যাচটি হবে দলের মানসিক দৃঢ়তার বড় পরীক্ষা।

জনপ্রিয়

দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি

প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড দেখেননি মেসি

প্রকাশিত ০৬:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬