ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুরআনিক দর্শনে আধুনিক প্রযুক্তি: ইবির আল-কুরআন বিভাগে বিশেষ সিম্পোজিয়াম Logo ক্রীড়াঙ্গনের বর্ণাঢ্য অধ্যায় পেরিয়ে রাষ্ট্র পরিচালনায় হাফিজ উদ্দিন আহমদ Logo বাকৃবির উদ্ভাবিত দেশের প্রথম জৈব ছত্রাকনাশক পিজি ট্রাইকোডার্মা, বাড়বে ফলন কমবে রাসায়নিকের ব্যবহার Logo তিন সরকার, এক রাষ্ট্রপতি: চুপ্পুর আসা-যাওয়ার গল্প! Logo মতিঝিল মেট্রোস্টেশনের নিচে বিস্ফোরণ Logo শ্রীমঙ্গলের ‘মেঘমালতী হোমস্টে’ রিসোর্টে স্বামী-স্ত্রীর গোপন ভিডিও ধারণ করে টাকা দাবি; ভাইরাল হলে নাম বদলে ‘বেলাশেষে’! Logo রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন Logo ভিন্ন তিন সরকারের আমলে দায়িত্ব পালন করে অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন Logo আইডিয়া কম্পিটিশন-২০২৬ এ দ্বিতীয় বাকৃবির শিক্ষার্থীরা Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার জেলার তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগরের রফিকুল ইসলামের ছেলে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে যান। ভোরের দিকে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলে মারা যান আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বিজিবি জানায়, সীমান্তে গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য ৮ রাউন্ড ফাঁকা গুলি করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এ ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে। এ ছাড়া এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে।

জনপ্রিয়

কুরআনিক দর্শনে আধুনিক প্রযুক্তি: ইবির আল-কুরআন বিভাগে বিশেষ সিম্পোজিয়াম

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত ০২:০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪