ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ্যে এলো কবি নজরুল কলেজ ছাত্রশিবির

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটি প্রকাশের পর এবার প্রকাশ্যে এলো কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবির। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন কলেজটির ছাত্রশিবিরের একাংশ।

এ সময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক হায়দার মিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মিলকি আমাতুন মুগনি এবং শাখা ছাত্রশিবিরের নেতারা।

জানা যায়, ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বায়জিদ মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের হাসানুল বান্না জিসান।

এছাড়াও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ২০২১-২২ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আব্দুল্লাহ আল জুবায়ের এবং প্রচার সম্পাদক অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ খান ফাহিম।

অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎকালে ছাত্রশিবিরেন নেতারা কলেজ ও ছাত্রাবাসের উন্নয়নসহ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ২৬টি দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য, কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসের উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠায় ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়ন, আধুনিক লাইব্রেরি ও উন্নত ল্যাব স্থাপন, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষা, শহীদদের স্মরণে ভবন নামকরণ।

জনপ্রিয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক

প্রকাশ্যে এলো কবি নজরুল কলেজ ছাত্রশিবির

প্রকাশিত ০৮:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪