ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের স্কুল-কলেজ Logo ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেড়শ বছর আগে মানুষের দেহের তাপমাত্রা বেশি ছিল, কিন্তু কেন? Logo মিরপুরে হামলা-সংঘর্ষের মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২ Logo গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য Logo মেইকআপ না তুলেই ঘুম? ত্বকের পাশাপাশি চোখেরও ক্ষতি হতে পারে Logo মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ Logo পঞ্চম মৌসুমে ফিরছে নেটফ্লিক্সের ‘দ্য ডিপ্লোম্যাট’ Logo ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন? Logo দিলীপ আগরওয়ালা এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার

জাবিতে ‘বিহেভিয়ারাল সাইন্স অ্যান্ড হেলথ রিসার্চ গ্রুপ’ এর শুভ উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে আচরণগত বিজ্ঞান ও জনস্বাস্থ্য বিষয়ক উচ্চতর গবেষণাকে এগিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘Behavioural Science and Health Research Group’ (BSHRG)।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে কেক কেটে বিশ্ববিদ্যালয়ে এই নতুন গবেষণা দলটির উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সাহাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত হবে এই রিসার্চ গ্রুপটি।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো সাখাওয়াত হোসেন বলেন, “পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে ‘বিহেভিয়ারাল সাইন্স অ্যান্ড হেলথ রিসার্চ গ্রুপ’ যাত্রা শুরু করায় আমি অত্যন্ত আনন্দিত। জ্ঞান সৃষ্টি ও গবেষণাচর্চা উচ্চশিক্ষা এবং অধ্যাপনার অন্যতম মৌলিক ভিত্তি।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই রিসার্চ গ্রুপের মাধ্যমে দেশ-বিদেশের গবেষকদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক ও কোলাবোরেশন গড়ে উঠবে। এর মাধ্যমে মানুষের আচরণগত স্বাস্থ্য বিষয়ক নিত্যনতুন ও উদ্ভাবনী গবেষণা হবে, যা আমাদের দেশের মানুষকে নানাবিধ শারীরিক ও মানসিক অসুস্থতা থেকে রক্ষায় এবং জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” বক্তব্যের শেষাংশে তিনি এই গবেষণা গ্রুপের সাফল্য কামনা করেন এবং বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

BSHRG এর লক্ষ্য, উদ্দেশ্য ও গবেষণার ক্ষেত্রগুলো হলো মানব আচরণ স্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান নিয়ামক এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে BSHRG বাংলাদেশ তথা বিশ্বব্যাপী জটিল জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় নির্ভরযোগ্য ও নীতি-সহায়ক তথ্য-প্রমাণ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রুপটি মানব জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলা আচরণগত, সামাজিক, পরিবেশগত ও কাঠামোগত উপাদানগুলো পরিমাপ ও বিশ্লেষণ নিয়ে কাজ করবে।

বহুমাত্রিক (Multidisciplinary) ও মিশ্র-পদ্ধতির (Mixed-methods) এই গবেষণা গ্রুপটি আচরণগত বিজ্ঞান, মহামারীবিদ্যা (Epidemiology), মানসিক স্বাস্থ্য, আসক্তি ও তামাক নিয়ন্ত্রণ, সংক্রামক ও অসংক্রামক ব্যাধি, ইমপ্লিমেন্টেশন সাইন্স এবং স্বাস্থ্য নীতি মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বৈজ্ঞানিক অনুসন্ধান চালাবে। এবং বিহেভিয়ারাল সাইন্স অ্যান্ড হেলথ ইন্টারভেনশন (Behavioral Science and Health Intervention) নিয়ে কাজ করবে।

BSHRG এর ডিরেক্টর ড. সাহাদাত হোসেন বলেন, “আমাদরে প্রধান ভিশন হলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আচরণগত বিজ্ঞান ও জনস্বাস্থ্য গবেষণার একটি শীর্ষস্থানীয় ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে স্বীকৃতি অর্জন করা। একই সাথে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের মেন্টরশিপ, প্রশিক্ষণ ও যৌথ গবেষণার মাধ্যমে গবেষণাদক্ষতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্য সমতা (Health Equity) অর্জনে নীতি নির্ধারণে ভূমিকা রাখা।”

উল্লেখ্য, ড. সাহাদাত হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ থেকে বিএসসি ও এমএস সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL) থেকে ‘বিহেভিয়ারাল সাইন্স অ্যান্ড হেলথ’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইউসিএল-এ কমনওয়েলথ স্কলার হিসেবে এই বিষয়ে তাঁর গবেষণা অভিজ্ঞতা রয়েছে। উচ্চমানের মানসম্মত গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, উপযুক্ত মেন্টরশিপ ও প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের দক্ষ গবেষক তৈরি এবং দেশের আচরণগত ও জনস্বাস্থ্য গবেষণায় ইতিবাচক অবদান রাখার লক্ষ্য নিয়ে তিনি এই একাডেমিক প্ল্যাটফর্মটির সূচনা করেছেন।

জনপ্রিয়

টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের স্কুল-কলেজ

জাবিতে ‘বিহেভিয়ারাল সাইন্স অ্যান্ড হেলথ রিসার্চ গ্রুপ’ এর শুভ উদ্বোধন

প্রকাশিত ১২:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬