ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী গ্রেপ্তার Logo ‘অসত্য বয়ানের’ অভিযোগ, আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ Logo ইতালিতে ‘ভুল অনুবাদের’ অভিযোগে বাংলাদেশি দোভাষী আটক Logo অন্তর্মুখী ও বহির্মুখী ছাড়াও ব্যক্তিত্বের রয়েছে আরও দুটি ধরন Logo চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ Logo গোল করার পর ইয়ামালকে মাঠ থেকে তুলে নেওয়া ‘সহজ’ Logo যুক্তরাষ্ট্রে অভিবাসী দিবসে বাংলাদেশিসহ ৭ জনকে সম্মাননা Logo শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেল ববির শিক্ষার্থীদের সংগঠন ODM Logo জাকসু নির্বাচন কমিশন কার্যালয় উচ্ছেদের চক্রান্তের তীব্র প্রতিবাদ ছাত্র ইউনিয়নের Logo পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত

ইতালিতে ‘ভুল অনুবাদের’ অভিযোগে বাংলাদেশি দোভাষী আটক

প্রবাস ডেস্ক: ইতালিতে আশ্রয়প্রার্থীদের সরকারি সাক্ষাৎকারে ইচ্ছাকৃতভাবে ভুল অনুবাদ করার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৭ বছর বয়সি এক দোভাষীকে আটক করেছে দেশটির পুলিশ। সিরাকুজা শহরের আন্তর্জাতিক সুরক্ষা স্বীকৃতিবিষয়ক আঞ্চলিক কমিশনে বাংলা ভাষার দোভাষী হিসেবে কর্মরত অবস্থায় তিনি এই অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। আশ্রয়প্রার্থীদের সাক্ষাৎকারের সময় কমিশন কর্মকর্তা ও আবেদনকারীদের কথোপকথন সঠিক ভাষায় রূপান্তর করার কথা থাকলেও তিনি তা বিকৃত করতেন।

তদন্তকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই দোভাষী দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে প্রশ্ন ও উত্তর ভুলভাবে অনুবাদ করে আসছিলেন। তিনি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন এবং আবেদনকারীদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য অনেক সময় বাদ দিয়ে কার্যবিবরণীতে ভুল তথ্য যুক্ত করতেন। এমনকি আশ্রয়প্রার্থীরা কখনো বলেননি এমন অনেক কথাও তাদের নামে নথিভুক্ত করা হতো বলে অভিযোগ রয়েছে।

এ ধরনের অসদুপায় অবলম্বনের মাধ্যমে তিনি কমিশনের কর্মকর্তাদের বিভ্রান্ত করতেন, যার ফলে আশ্রয়প্রার্থীদের আবেদনগুলো সাধারণত নাকচ হওয়ার পরিস্থিতি তৈরি হতো। সিরাকুজা প্রসিকিউটর অফিসের নির্দেশনায় কারাবিনিয়েরি পুলিশের অপারেশনাল ইউনিট এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত সম্পন্ন করে। তদন্তে সত্যতা পাওয়ার পর সরকারি নথিতে মিথ্যা তথ্য অন্তর্ভুক্ত করার অভিযোগে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

আদালত আটকাদেশ অনুমোদন করার পর অভিযুক্ত দোভাষীকে ইলেকট্রনিক ব্রেসলেট পরিধান করিয়ে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন। আদালতের এই আদেশের ফলে তিনি পরিবারের সদস্য ও আইনজীবী ছাড়া অন্য কারো সঙ্গে কোনো মাধ্যমেই যোগাযোগ করতে পারবেন না। এদিকে এই ঘটনার পর স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে তীব্র উদ্বেগ ও নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

কমিউনিটির কিছু সদস্যের মতে, অর্থের বিনিময়ে অনুবাদে কারচুপির মতো ঘটনার সঙ্গেও এই বিতর্ক যুক্ত থাকতে পারে বলে তাদের ধারণা। তবে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগগুলো এখনও আদালতে প্রমাণিত হয়নি এবং এ বিষয়ে বিচারিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী গ্রেপ্তার

ইতালিতে ‘ভুল অনুবাদের’ অভিযোগে বাংলাদেশি দোভাষী আটক

প্রকাশিত ০২:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬