ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের স্কুল-কলেজ Logo ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেড়শ বছর আগে মানুষের দেহের তাপমাত্রা বেশি ছিল, কিন্তু কেন? Logo মিরপুরে হামলা-সংঘর্ষের মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২ Logo গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য Logo মেইকআপ না তুলেই ঘুম? ত্বকের পাশাপাশি চোখেরও ক্ষতি হতে পারে Logo মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ Logo পঞ্চম মৌসুমে ফিরছে নেটফ্লিক্সের ‘দ্য ডিপ্লোম্যাট’ Logo ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন? Logo দিলীপ আগরওয়ালা এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার

কাজের গঠনমূলক সমালোচনাতেই প্রতিষ্ঠানের অগ্রগতি সম্ভব- জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রেজিস্ট্রার অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত শনিবার (৩১ অক্টোবর) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম বলেন, “ব্যক্তির চরিত্রের পরিবর্তে তাঁর কাজের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই প্রতিষ্ঠানের স্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব। একটি প্রতিষ্ঠানের মূল ভিত্তি হওয়া দরকার দায়িত্ববোধ ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি।”

উপাচার্য আশাবাদ ব্যাক্ত করে বলেন, “প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শকে কাজে লাগিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই।”

অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম আরও বলেন, “২০তম গ্রেডের প্রান্তিক সহায়ক কর্মী থেকে শুরু করে উপাচার্য পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই একটি অবিচ্ছেদ্য অংশ। সেই কারণে কোনো একটি পর্যায়ে দায়িত্ব পালনে বিচ্যুতি ঘটলে তার প্রভাব পুরো প্রতিষ্ঠানের ওপর পড়ে। তাই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রারগণ তাঁদের বক্তব্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের স্কুল-কলেজ

কাজের গঠনমূলক সমালোচনাতেই প্রতিষ্ঠানের অগ্রগতি সম্ভব- জাবি উপাচার্য

প্রকাশিত ১২:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬