ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের Logo অজান্তেই হৃদযন্ত্রের ক্ষতি করছেন কি-না, বোঝার জন্য রয়েছে ৭টি সতর্কসংকেত Logo অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী Logo মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী Logo দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের Logo স্ত্রীকে খোরপোশ দিতে গিয়ে সর্বস্বান্ত হয়েছিলেন কমল হাসান Logo যেভাবে বুঝবেন সম্পর্কটি মানসিকভাবে নিরাপদ নয় Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হীরকজয়ন্তী উদ্‌যাপন, মুখোমুখি শিবির-ছাত্রদল, হাতাহাতি Logo বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

ইয়েমেনি সেনাদের ৬৬১ হামলা, তবুও এডেন দখলে অগ্রসর হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে সরকারি সেনাবাহিনী। বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে দেশটিতে ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযান চলছে বলে জানানো হয়েছে। এত হামলার পরও অন্তর্বর্তী রাজধানী এডেন অভিমুখে হুতিদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সরকারি বাহিনীর এই অভিযানে হুতিদের বহু হতাহত ও সামরিক সরঞ্জাম ক্ষয়ক্ষতি হয়েছে।

চলমান এই সামরিক অভিযানের অংশ হিসেবে হুতিদের অবস্থানে শত শত বিমান, কামান, ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। সরকারি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে হুতিদের ১৭৩ জন যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। একই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটির ৭১টি সামরিক যান, কমান্ড কেন্দ্র এবং পর্যবেক্ষণ চৌকি ধ্বংস করা হয়েছে। সরকারি বাহিনী ‘পপুলার রেজিস্ট্যান্স’-এর সমর্থন নিয়ে তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে লোহিত সাগরে বাব আল-মান্দেব প্রণালির কাছে কৌশলগত অবস্থানগুলো থেকে পিছু হটতে বাধ্য হয়েছে সরকারি বাহিনী। হুতিরা উপকূলীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট বিচ্ছিন্ন করে দেওয়ায় সেনাদের পিছু হটতে হয়। তবে সেনাবাহিনীর দাবি, তারা কৌশলগত কারণে সরে এসে অস্থায়ী রাজধানী এডেনের প্রতিরক্ষায় নিজেদের পুনর্বিন্যস্ত করেছে। এই পরিস্থিতির কারণে এডেনের দিকে হুতিদের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে।

যুদ্ধের ময়দানের পাশাপাশি ইয়েমেনের রাজনৈতিক অঙ্গনেও হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটি বিল অনুমোদন করেছে যেখানে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই বিলের মাধ্যমে হুতিদের কর্মকাণ্ড ও অর্থায়ন অপরাধ হিসেবে গণ্য হবে এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের বিচার ও সম্পদ বাজেয়াপ্ত করা যাবে। বিলটিকে এখন চূড়ান্ত আইনে রূপ দেওয়ার জন্য প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

ইয়েমেনি সেনাদের ৬৬১ হামলা, তবুও এডেন দখলে অগ্রসর হুতিরা

প্রকাশিত ১০:৫২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬