ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অজান্তেই হৃদযন্ত্রের ক্ষতি করছেন কি-না, বোঝার জন্য রয়েছে ৭টি সতর্কসংকেত Logo অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী Logo মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী Logo দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের Logo স্ত্রীকে খোরপোশ দিতে গিয়ে সর্বস্বান্ত হয়েছিলেন কমল হাসান Logo যেভাবে বুঝবেন সম্পর্কটি মানসিকভাবে নিরাপদ নয় Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হীরকজয়ন্তী উদ্‌যাপন, মুখোমুখি শিবির-ছাত্রদল, হাতাহাতি Logo বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী Logo পেটের গ্যাস ও অস্বস্তি কমাতে যে খাবারগুলো উপকারী

চীনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ‘নিষেধাজ্ঞার’ তীব্র সমালোচনা শি, পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে শেনজেনে নির্ধারিত ত্রিপক্ষীয় বৈঠকের প্রাক্কালে বাণিজ্য সংরক্ষণবাদ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনেজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন বা অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দুই নেতা বৈশ্বিক বাণিজ্য ও রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। মার্কিন নেতার সঙ্গে এই শীর্ষ বৈঠকের আগে দুই নেতার এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

অ্যাপেক সম্মেলনের উদ্বোধনী ভাষণে চীনের প্রেসিডেন্ট শি অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন এবং বাজার আরও উন্মুক্ত করার পাশাপাশি শুল্ক হ্রাসের প্রতিশ্রুতি দেন। যুক্তরাষ্ট্র কর্তৃক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের ওপর নিষেধাজ্ঞা এবং নানামুখী শুল্ক নীতির বিপরীতে তিনি নিজেকে মুক্ত বাণিজ্যের একজন রক্ষক হিসেবে উপস্থাপনের প্রয়াস চালান। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বক্তব্যে পশ্চিমা শক্তিগুলোকে সাবেক আধিপত্যবাদী হিসেবে উল্লেখ করেন এবং রাশিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেন।

সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট পুতিন দীর্ঘ সময়ব্যাপী এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন এবং পারস্পরিক ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি জোরালোভাবে পুনর্ব্যক্ত করেন। তারা বিশ্বমঞ্চে পশ্চিমা একক আধিপত্যের অবসান ঘটিয়ে একটি বহুমেরুভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে নিজেদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। শেনজেনে এই তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন ও ইরান সংঘাতের পাশাপাশি বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক অস্ত্রের মতো অত্যন্ত সংবেদনশীল ও উত্তেজনাপূর্ণ বিষয়গুলো আলোচনার এজেন্ডায় রয়েছে।

বিশ্লেষকরা এই ত্রিপক্ষীয় বৈঠকটিকে ১৯৪৫ সালের ঐতিহাসিক ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থার ভিত্তি রচনা করেছিল। তবে এই বৈঠকের প্রেক্ষাপটে ইউরোপ ও এশিয়ার ছোট অর্থনীতির দেশগুলোর নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে পরাশক্তিগুলো নিজেদের স্বার্থ রক্ষায় ছোট দেশগুলোর স্বার্থকে পাশ কাটিয়ে যেতে পারে। মধ্যবর্তী নির্বাচনে হোঁচট খাওয়ার পর এশিয়া সফরে থাকা ট্রাম্পের এই ত্রিদেশীয় কূটনীতি বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, সেটাই এখন দেখার বিষয়।

জনপ্রিয়

অজান্তেই হৃদযন্ত্রের ক্ষতি করছেন কি-না, বোঝার জন্য রয়েছে ৭টি সতর্কসংকেত

চীনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ‘নিষেধাজ্ঞার’ তীব্র সমালোচনা শি, পুতিনের

প্রকাশিত ০৩:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬