ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিলেট চায়ের নতুন ব্লেন্ড উদ্বোধন পর্তুগিজ রাজকন্যার, পরিচিত করতে চান ইউরোপে Logo যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের Logo অজান্তেই হৃদযন্ত্রের ক্ষতি করছেন কি-না, বোঝার জন্য রয়েছে ৭টি সতর্কসংকেত Logo অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী Logo মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী Logo দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের Logo স্ত্রীকে খোরপোশ দিতে গিয়ে সর্বস্বান্ত হয়েছিলেন কমল হাসান Logo যেভাবে বুঝবেন সম্পর্কটি মানসিকভাবে নিরাপদ নয় Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হীরকজয়ন্তী উদ্‌যাপন, মুখোমুখি শিবির-ছাত্রদল, হাতাহাতি

ফেনীতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর

অপরাধ ডেস্ক: ফেনী শহরের কলেজ রোড এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। এই ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযুক্ত যুবক ও তার স্ত্রীকে নিজেদের হেফাজতে নেয়। তবে তাদের থানায় নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ির ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ৩৫ বছর বয়সী আনোয়ার হোসেন পারভেজ ফেনী শহরের গার্ডেন সিটির একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন। সম্প্রতি তিনি ‘লিহন প্রাইম’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে ধারাবাহিকভাবে আপত্তিকর পোস্ট করেন। এই কর্মকাণ্ডের জেরে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে তারা রাতে ওই বহুতল ভবনের নিচে এসে জড়ো হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পারভেজ ও তার স্ত্রীকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের গাড়িতে তোলার ঠিক আগ মুহূর্তে বিক্ষুব্ধ জনতা পারভেজকে লক্ষ্য করে লাঠিপেটা শুরু করেন এবং গাড়িটিতে ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করেন। এই হামলায় ইটপাটকেলের আঘাতে পুলিশের গাড়ির সামনের অংশ ভেঙে যায় এবং দুই পুলিশ সদস্য আহত হন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এই হামলায় নারী কনস্টেবল ভানু দাশ ও গাড়িচালক কনস্টেবল তারিকুল ইসলাম আহত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ধর্ম অবমাননার অভিযোগে আটক ওই দম্পতি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। পুলিশ কর্মকর্তা আরও জানান যে পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

সিলেট চায়ের নতুন ব্লেন্ড উদ্বোধন পর্তুগিজ রাজকন্যার, পরিচিত করতে চান ইউরোপে

ফেনীতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর

প্রকাশিত ০২:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬