ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নেভাল টহল পুলিশ

সারাদেশ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পারিবারিক বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বাড়ির একাংশে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় টহল পুলিশ। পুলিশ সদস্যদের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, ষাটের দশকে মুহাম্মদ ইউনূসের বাবা চারতলা বিশিষ্ট ‘নিরিবিলি’ নামের এই বাড়িটি নির্মাণ করেছিলেন। ঘটনার সময় বাড়ির ওই অংশটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে দীর্ঘদিন ধরে কেউ বসবাস করতেন না। পুলিশ জানায়, রাতের বেলা বৃষ্টির সময় পরিত্যক্ত নিচতলায় আগুন লাগার ওই ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, চারতলা বাড়িটির পূর্ব পাশের নিচতলার ওই অংশে গত ১০-১৫ বছর ধরে কেউ থাকেন না এবং পরিবারের লোকজনও সেখানে যাতায়াত করেন না। রাতে সেখানে জমে থাকা পুরনো আসবাবপত্র ও কাপড়চোপড়ে হঠাৎ করে আগুন দেখতে পেয়ে টহল পুলিশ দ্রুত তা নিভিয়ে ফেলে। কীভাবে এই আগুন সূত্রপাত হয়েছে, সে বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাড়িটির নিচতলার পেছনের দিকে আগুন জ্বলছে এবং সেই সময় বৃষ্টি হচ্ছিল। পুরো বাড়ির চারপাশে সীমানা প্রাচীর থাকলেও পরিত্যক্ত অংশটি টিন দিয়ে ঘেরা ছিল এবং সেখানে ঝোপঝাড় রয়েছে। এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয়

নবান্নে শিবগঞ্জে মাছের মেলা, ঘরে ঘরে উৎসব

চট্টগ্রামে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নেভাল টহল পুলিশ

প্রকাশিত ০২:২২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬