স্বাস্থ্য ডেস্ক: স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশের পাঁচ লাখ শিশুকে লক্ষ্য করে দশ পর্বের একটি অ্যানিমেটেড সিরিজ চালু করেছে হারপিক বাংলাদেশ। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। হারপিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
নতুন এই অ্যানিমেটেড সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘দীপু-তুশির হাইজিন অভিযান’। গত বছর প্রকাশিত হারপিকের স্বাস্থ্যবিধি বিষয়ক কমিকের জনপ্রিয় দুই চরিত্র দীপু ও তুশিকে কেন্দ্র করে এই দৃশ্যকাব্য তৈরি করা হয়েছে। ছোট আকৃতির বিভিন্ন গল্পের মাধ্যমে খুদে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
এই সিরিজের মূল উদ্দেশ্য হলো শিশুদের মাঝে শৌচাগার ব্যবহারের সঠিক নিয়ম এবং স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা গড়ে তোলার অভ্যাস তৈরি করা। হারপিক বাংলাদেশের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই অ্যানিমেটেড সিরিজটি দর্শকরা উপভোগ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া রেকিট বাংলাদেশ, সাজেদা ফাউন্ডেশন এবং মজার ইশকুলের শীর্ষ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।




































