ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী লালমনিরহাটে

জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে উত্তরবঙ্গের জেলা লালমনিরহাটে এসে পৌঁছেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাটের এয়ারফিল্ডে অবতরণ করে। তার উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

এয়ারফিল্ডে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভ্যর্থনা পর্ব শেষে তিনি বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এয়ারফিল্ডের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রধানমন্ত্রী বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এই অনুষ্ঠান শেষে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

দুপুরে সরকারপ্রধান সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং এরপর সার্কিট হাউজে বিশ্রাম নেবেন। বিকালে তিনি উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। উল্লেখ্য, বিএনপি নেতা হিসেবে প্রায় ২২ বছর আগে লালমনিরহাটে আসলেও প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সফর।

জনপ্রিয়

শেষ হল নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব

প্রধানমন্ত্রী লালমনিরহাটে

প্রকাশিত ১১:০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬