ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আতঙ্কের আরেক নাম গোপালগঞ্জ

অপরাধ ডেস্ক: সম্প্রতি গোপালগঞ্জ জেলায় ঘটে যাওয়া একের পর এক সহিংসতা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে থানা ঘেরাও, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং থানায় অগ্নিসংযোগের মতো গুরুতর ঘটনা ঘটেছে। এমনকি স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলা ছাড়াও সরকারি যানবাহন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকর্মীদেরও বাধার মুখে পড়তে হয় এবং একপর্যায়ে পুলিশ সদস্যদেরও পিছু হটতে বাধ্য করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিভিন্ন মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী গোপালগঞ্জ নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত প্রচলিত থাকলেও বর্তমানে এলাকাটি সহিংসতার জন্য আলোচনায় রয়েছে। এসব ঘটনার পেছনে নিষিদ্ধঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অনুসারীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। পুলিশের বক্তব্যে স্থানীয় কিছু নেতার নাম এলেও নেপথ্যের মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও সংগঠকদের পরিচয় এখনো স্পষ্ট নয়। কেবল রাজনৈতিক কর্মী নাকি এর সঙ্গে কোনো প্রভাবশালী মহল বা প্রশাসনিক কেউ জড়িত, তা নিশ্চিত করতে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।

নিরাপত্তা ও অপরাধ বিশ্লেষকদের মতে, দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে শত শত মানুষের জড়ো হওয়া এবং সরকারি স্থাপনায় হামলা চালানোর ঘটনা স্থানীয় প্রশাসনের গোয়েন্দা নজরদারির দুর্বলতা ফুটিয়ে তোলে। ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এসব ঘটনার নেপথ্য ইন্ধনদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে। জানমাল রক্ষায় জেলায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য ও বিজিবি মোতায়েন করা হয়েছে এবং মহাসড়কে টহল বাড়ানো হয়েছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানি করা না হয়, সে বিষয়েও সতর্কতা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাইফুল আলম মনে করেন, গোপালগঞ্জ দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দলের সাংগঠনিক ঘাঁটি ও প্রভাবশালী এলাকা হিসেবে পরিচিত। ক্ষমতার পটপরিবর্তনের পর স্থানীয় পর্যায়ে গড়ে ওঠা রাজনৈতিক নেটওয়ার্ক, ব্যক্তিগত সম্পর্ক এবং ক্ষমতার সমীকরণ গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। রাজনৈতিক প্রতীক ও আবেগের বাইরে গিয়ে সহিংসতার মূল কারণ এবং পরিকল্পনাকারীদের দ্রুত শনাক্ত করা না গেলে এ ধরনের অস্থিতিশীলতা রোধ করা কঠিন হবে বলে মত দিয়েছেন তিনি।

জনপ্রিয়

রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

আতঙ্কের আরেক নাম গোপালগঞ্জ

প্রকাশিত ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬