ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বরিশালে মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছে বেঁধে মারধর Logo সঞ্জীব চৌধুরী স্মরণে ‘হেঁটে গেছি বিরান পথে’ Logo মজুরি নিয়ে সিপিডির তথ্যে আপত্তি তুলে ‘ব্যাখ্যা’ চাইল বিজিএমইএ Logo একুশে নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী Logo বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে Logo ‘বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত’ Logo ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েলের হদিস নেই’ Logo হোটেলে বসে তৃপ্তির খাবার, কালীগঞ্জে ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন Logo তারেক রহমানের মন্তব্য নিয়ে ব্রিফিংয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন জয়সওয়াল Logo ছেলের মা হলেন সামান্থা

সঞ্জীব চৌধুরী স্মরণে ‘হেঁটে গেছি বিরান পথে’

বিনোদন ডেস্ক: প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় একটি বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে ‘আজব কারখানা’ নামক সাংস্কৃতিক প্ল্যাটফর্মের আয়োজনে এই স্মরণানুষ্ঠান সম্পন্ন হয়। ‘হেঁটে গেছি বিরান পথে’ শিরোনামের এই আয়োজনে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানগুলোর পাশাপাশি শিল্পীরা নিজেদের গানও পরিবেশন করেন।

অনুষ্ঠানে চারজন প্রতিভাবান শিল্পী তাদের পরিবেশনার মাধ্যমে প্রয়াত শিল্পীর স্মৃতিচারণা করেন। শিল্পী অনিন্দ্য বিশ্বাস ‘সমুদ্র সন্তান’, ‘হাতের পরশ’ ও ‘নষ্ট শহরের’ মতো গান গেয়ে শোনান। অন্যদিকে, শিল্পী ইলার কণ্ঠে শ্রোতারা ‘চোখ’, ‘গাছ’ ও ‘নেশা’ গানগুলো উপভোগ করেন।

আরেক শিল্পী সাহস মোস্তাফিজ পরিবেশন করেন ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘ভাঁজ খোলো আনন্দ দেখাও’ এবং একটি লোকগান। এছাড়া শিল্পী সভ্যতার পরিবেশনায় ছিল ‘জোছনাবিহার’, ‘আমি তোমাকেই বলে দেবো’ ও ‘আমি ফিরে পেতে চাই’-এর মতো জনপ্রিয় গান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গান, কবিতা ও জীবনবোধের অনন্য মেলবন্ধনে সঞ্জীব চৌধুরী বাংলা সংগীতে যে স্বাক্ষর রেখে গেছেন, তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০০৭ সালের ১৯ নভেম্বর ব্যান্ড ‘দলছুট’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট সঞ্জীব চৌধুরী মারা যান এবং তার বহু গান আজও শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

জনপ্রিয়

বরিশালে মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছে বেঁধে মারধর

সঞ্জীব চৌধুরী স্মরণে ‘হেঁটে গেছি বিরান পথে’

প্রকাশিত ১২:২২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬