ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মজুরি নিয়ে সিপিডির তথ্যে আপত্তি তুলে ‘ব্যাখ্যা’ চাইল বিজিএমইএ Logo একুশে নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী Logo বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে Logo ‘বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত’ Logo ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েলের হদিস নেই’ Logo হোটেলে বসে তৃপ্তির খাবার, কালীগঞ্জে ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন Logo তারেক রহমানের মন্তব্য নিয়ে ব্রিফিংয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন জয়সওয়াল Logo ছেলের মা হলেন সামান্থা Logo ৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধ Logo ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েলের হদিস নেই’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর ভারতের বহরে থাকা রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সামরিক প্রকাশনা ফ্লাইটগ্লোবালের সর্বশেষ প্রতিবেদনে ভারতের সক্রিয় রাফায়েলের সংখ্যা ৩২টি বলে উল্লেখ করা হয়েছে। অথচ ফ্রান্সের কাছ থেকে ভারত মোট ৩৬টি যুদ্ধবিমান কিনেছিল, যার ফলে হিসাব অনুযায়ী চারটি বিমান কম রয়েছে। তবে এই প্রতিবেদনের সত্যতা এবং নির্ভরযোগ্যতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ফ্লাইটগ্লোবালের প্রকাশিত তালিকায় দেখা গেছে, এক বছর আগেও ভারতের সক্রিয় রাফায়েলের সংখ্যা ছিল ৩৫টি, যা এখন আরও কমে ৩২টিতে দাঁড়িয়েছে। তবে প্রকাশনাটি তাদের এই পরিসংখ্যানে বিমানগুলো নিখোঁজ বা ধ্বংস হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। সামরিক সংঘাতের সময় ভারত বিমান হারানোর কথা আংশিক স্বীকার করলেও, ঠিক কতটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে আগেই ভারতের রাফায়েলসহ বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছিল।

এই প্রতিবেদনের তথ্য পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের সাবেক বিমানবাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন যে, এর আগেও এই প্রকাশনাটি ভারতের রাফায়েল ভূপাতিত হওয়ার বিষয়ে ভুল ও ভিত্তিহীন তথ্য ছড়িয়েছিল। তাছাড়া, ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারাও বলছেন যে এই পরিসংখ্যান মন্ত্রণালয় বা বিমানবাহিনী থেকে সরবরাহ করা হয়নি। তারা জানিয়েছেন, সম্প্রতি ৩৬টি যুদ্ধবিমানের জন্য অন্তর্বর্তীকালীন কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণের দরপত্র প্রকাশ করা হয়েছিল।

তবে রক্ষণাবেক্ষণের জন্য দরপত্র আহ্বান এবং সব যুদ্ধবিমান একই সময়ে আকাশে সক্রিয় থাকার বিষয়টি সম্পূর্ণ আলাদা। ফলে ফ্লাইটগ্লোবালের কম দেখানো সংখ্যার ভিত্তিতে বিমানগুলো আসলেই ধ্বংস হয়েছে কি না, তা নিশ্চিত করার কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে সামরিক বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহলে ভারতের প্রকৃত বিমান সক্ষমতা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

জনপ্রিয়

মজুরি নিয়ে সিপিডির তথ্যে আপত্তি তুলে ‘ব্যাখ্যা’ চাইল বিজিএমইএ

‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েলের হদিস নেই’

প্রকাশিত ১০:৫২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬