ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ Logo আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা Logo কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে ভাঙলেন হবু বর Logo আগামী বছর সর্বোচ্চ বাজেট হবে কৃষিতে- ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন Logo দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে ‘ছানিমুক্ত’ করার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন Logo ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, মুসলিম বেশি হবে যেসব দেশে Logo জেমস বন্ড: ‘বেশি বিখ্যাত’ হওয়ায় শুরুতে রবার্ট প্যাটিনসনকে চানানি জেফ বেজোস Logo এজলাসে বিচারকদের ফোন ও ফেইসবুক ব্যবহার না করার নির্দেশ Logo ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ তাঁবেদার রাষ্ট্র হবে না

মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন যেভাবে

স্বাস্থ্য ডেস্ক: শরীরে আয়রনের ঘাটতি পূরণে সাধারণত কলিজা বা লাল মাংস খাওয়ার প্রচলন রয়েছে। তবে স্বাস্থ্যঝুঁকি, পরিবেশগত উদ্বেগ এবং অতিরিক্ত দামের কারণে অনেকে এখন মাংস খাওয়া কমিয়ে দিচ্ছেন। বিশ্বজুড়ে প্রতি তিনজনে একজন মানুষ বর্তমানে আয়রনের অভাবে ভুগে থাকেন। সারাক্ষণ ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা আয়রন কমে যাওয়ার প্রধান লক্ষণ।

মাংস খাওয়া বাদ দিলেও উদ্ভিজ্জ খাবার থেকে প্রয়োজনীয় আয়রন সংগ্রহ করা সম্ভব। তবে শুধু খাবার খেলেই চলবে না, বরং সেটি কীভাবে রান্না করা হচ্ছে বা কার সঙ্গে খাওয়া হচ্ছে তার ওপর আয়রন শোষণের বিষয়টি নির্ভর করে। শাকসবজি ও উদ্ভিজ্জ উৎসের সঠিক ব্যবহার বাড়াতে কিছু সুনির্দিষ্ট কৌশল মেনে চলা যেতে পারে।

পালংশাক সেদ্ধ করে নিলে এর ভেতরের অক্সালেট নামক উপাদান দূর হয়, যা শরীরকে সহজে আয়রন শোষণে সহায়তা করে। লন্ডনের কিংস কলেজের পুষ্টিবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ইয়েমিসি লাতুন্দে-দাদা উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণের ক্ষমতা বাড়াতে ভিটামিন সি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। খাবার প্রক্রিয়াজাতকরণের গাঁজন পদ্ধতিও ফাইটিক অ্যাসিড ভেঙে আয়রন গ্রহণে সাহায্য করে।

অন্যদিকে, খাবার খাওয়ার পরপরই চা বা কফি পান করা থেকে বিরত থাকা উচিত কারণ এতে থাকা ট্যানিন ও পলিফেনল আয়রন শোষণে বাধা দেয়। বিশেষজ্ঞের মতে, প্যাকেটজাত ফর্টিফায়েড খাবারের চেয়ে প্রাকৃতিক উৎসের খাবার বেশি কার্যকর। কোনো ধরনের সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

জনপ্রিয়

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন যেভাবে

প্রকাশিত ০৯:২২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬