ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে ভাঙলেন হবু বর Logo আগামী বছর সর্বোচ্চ বাজেট হবে কৃষিতে- ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন Logo দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে ‘ছানিমুক্ত’ করার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন Logo ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, মুসলিম বেশি হবে যেসব দেশে Logo জেমস বন্ড: ‘বেশি বিখ্যাত’ হওয়ায় শুরুতে রবার্ট প্যাটিনসনকে চানানি জেফ বেজোস Logo এজলাসে বিচারকদের ফোন ও ফেইসবুক ব্যবহার না করার নির্দেশ Logo ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ তাঁবেদার রাষ্ট্র হবে না Logo এনবিআর ভাগের অধ্যাদেশে ‘ত্রুটি ছিল’, সংশোধন করা হয়ে গেছে: অর্থসচিব Logo সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে: তারেক রহমান

পেশিতে টান থেকে মুক্তির উপায়

স্বাস্থ্য ডেস্ক: গভীর রাতে ঘুমানোর সময় পায়ের পেশিতে হঠাৎ তীব্র টান বা ক্র্যাম্প ধরার যন্ত্রণায় অনেকেই ভোগেন। গোড়ালির ওপর বা পায়ের মাংসপেশিতে এই মোচড় দিয়ে ওঠার অনুভূতি অত্যন্ত বিরক্তিকর ও কষ্টদায়ক। ঠান্ডা আবহাওয়া বা শীতের সময়ে এই সমস্যাটি তুলনামূলকভাবে বেশি দেখা যায়। তবে স্বস্তির বিষয় হলো রাতের এই ক্র্যাম্প সাধারণত কোনো বড় স্বাস্থ্যঝুঁকির লক্ষণ নয়।

বিশেষজ্ঞদের মতে, ঘুমের সময় পায়ের ভুল পজিশন এবং দীর্ঘক্ষণ নড়াচড়া না থাকাই এর মূল কারণ। সারা দিন হাঁটাচলার পর রাতে পা সোজা করে গোড়ালি বা আঙুল নিচের দিকে রাখলে কাফ মাসল দীর্ঘ সময় সংকুচিত থাকে। এ ছাড়া দিনের বেলা অতিরিক্ত পরিশ্রম বা নতুন কোনো ভারী কাজও এর জন্য দায়ী হতে পারে।

ঠান্ডা আবহাওয়ায় শরীর তাপমাত্রা ধরে রাখতে রক্তনালি সংকুচিত করে, ফলে পেশিগুলোও স্বাভাবিকের চেয়ে বেশি শক্ত হয়ে যায়। শীতের দিনে অনেকের পানি পানের পরিমাণ কমে যাওয়ায় সামান্য ডিহাইড্রেশন বা পানির ঘাটতি দেখা দেয়। আবার ভারী কম্বলের ওজনের কারণে ঘুমের মধ্যে পায়ের পাতা নিচের দিকে কুঁকড়ে থাকে, যা পেশিতে টান ধরার আশঙ্কা বাড়িয়ে দেয়।

পেশির এই টান থেকে মুক্তি পেতে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। পা সোজা করে পায়ের আঙুল ও পাতা শিনের দিকে ওপরে লম্বালম্বি টানতে হবে অথবা বিছানা ছেড়ে হালকা হেঁটে নিতে হবে। পেশি শিথিল করতে হালকা হাতে মাংসপেশি ম্যাসাজ করা এবং গরম পানির সেঁক বা হিটিং প্যাড ব্যবহার করা বেশ কার্যকর।

জনপ্রিয়

কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে ভাঙলেন হবু বর

পেশিতে টান থেকে মুক্তির উপায়

প্রকাশিত ০৯:৩৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬