ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ Logo তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আবারও বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত চীনের Logo চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু Logo স্টাইল ও প্রযুক্তির নতুন আয়োজনে ভিভো ভি৮০ লাইট Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ নিয়ে উভয় দেশে গঠিত জ্বালানি বিষয়ক ওয়ার্কিং গ্রুপের অবিলম্বে কাজ শুরু করার ওপর জোর দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আলজেরিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) জ্বালানি সহযোগিতায় জোর দেয় বাংলাদেশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং আলজেরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব লুসেন ম্যাগরামানে।

বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সবকিছু পর্যালোচনা করে। তারা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের ওপর সন্তুষ্টি প্রকাশ করে। গত তিন বছরে দুই দেশের মধ্যে ৬ থেকে ২২টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বেড়েছে।

পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

জনপ্রিয়

শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ

আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রকাশিত ০৭:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫