ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডুলির ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাফুফে Logo এ গল্প জলের, জীবনের: বাইজীদ সা’দ Logo সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ Logo আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা Logo কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে ভাঙলেন হবু বর Logo আগামী বছর সর্বোচ্চ বাজেট হবে কৃষিতে- ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন Logo দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে ‘ছানিমুক্ত’ করার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন Logo ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, মুসলিম বেশি হবে যেসব দেশে Logo জেমস বন্ড: ‘বেশি বিখ্যাত’ হওয়ায় শুরুতে রবার্ট প্যাটিনসনকে চানানি জেফ বেজোস

আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল এবং দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষকের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার ও দায় স্বীকারের বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান দাবি করেছে সংগঠনটি।

শনিবার (২১ নভেম্বর) সকালে সংগঠনটির জাবি শাখার দপ্তর সম্পাদক আবদুল্লাহ অন্তর সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা এবং দর্শন বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানার বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে ছাত্রদল অভিযোগ করে, তাদের বক্তব্যে আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করে দলটির পক্ষে জনমত তৈরির প্রবণতা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার ও দায় নির্ধারণের প্রশ্নে স্পষ্ট অবস্থান না নিয়ে দলটির রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়াকে উদ্বেগজনক বলেও উল্লেখ করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে ইতিহাস বিকৃতি কিংবা অপরাধের দায় আড়াল করার সুযোগ নেই। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ উপেক্ষা করে দায়মুক্তির কোনো বয়ান গ্রহণ করা হবে না। বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের পুনর্বাসনকেন্দ্র হতে দেওয়া হবে না এবং গণহত্যা, গুম, খুন ও নির্যাতনের দায়ে অভিযুক্ত পতিত শাসনব্যবস্থার পক্ষে বয়ান তৈরি অপচেষ্টা শিক্ষার্থীরা রুখে দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে ছাত্রদল।

এদিকে সংশ্লিষ্ট সূত্রের বরাতে যায়, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত নৃবিজ্ঞান বিভাগের প্রতিনিধি ছিলেন।
২০২৫ সালের সেপ্টেম্বরে সংগঠনটির অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তিনি পদত্যাগও করেন। যমুনা টিভির আলোচনায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ এবং বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করতে দেখা গেছে তাকে। অন্য একটি আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ভুল বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, অধ্যাপক নাসরীন সুলতানা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মতামত প্রকাশ করে আসছেন। দৈনিক দেশ রূপান্তরের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিলেন। পরবর্তী সময়েও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে তার পোস্ট আলোচনায় আসে।

এছাড়া লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা ৫ই আগষ্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ক্যাম্পাস ত্যাগ করলেও পরবর্তীতে ক্যাম্পাসে প্রবেশ করে এক সমাবেশে বক্তব্য দিলে তীব্র সমালোচনা করেন শিক্ষার্থীরা। তিনিও দীর্ঘদিন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয়

ডুলির ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাফুফে

আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

প্রকাশিত ১০:১৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬