ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবিতে ছাত্রলীগ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে ৪ ঘণ্টা অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল Logo রাবিতে চালু হলো বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ‘ইনসাইট ল্যাব’ Logo জলবায়ু পরিবর্তনের প্রভাবে দীর্ঘ হচ্ছে ডেঙ্গুর প্রকোপ: বিশেষজ্ঞ Logo জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ Logo ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী Logo প্রধানমন্ত্রীর জন্মদিনে জাবিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বালাইনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ৬৪০ কৃষককে সচেতন করল বাকৃবি Logo আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে কীভাবে কাজ করবে পুলিশ: আইজিপি Logo অজানাকে জানার কৌতূহল আর সত্যের সন্ধানে বিশ্ব দর্শন দিবস Logo জাবিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদল নেতার দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাবিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরামের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

জনপ্রিয়

রাবিতে ছাত্রলীগ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে ৪ ঘণ্টা অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাবিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত ০৮:০০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬