খেলা ডেস্ক: ম্যাচ শুরুর আগে সুপারস্পোর্ট পার্কের উইকেট বেশ সবুজ ও তাজা ঘাসে ঢাকা দেখা গেছে। অনুশীলনের সময় বাংলাদেশের পেসারদের পিচ পরীক্ষা করা এবং বোলিংয়ের ভঙ্গি করার দৃশ্য থেকে ধারণা করা হচ্ছে পেসাররা বড় ভূমিকা রাখবেন। দক্ষিণ আফ্রিকার এই ভেন্যু বরাবরই গতি ও অতিরিক্ত বাউন্সের জন্য পরিচিত।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্স পিচ নিয়ে বিস্তারিত কিছু বলতে না পারলেও সেঞ্চুরিয়নের সন্তান ও প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম উইকেট সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন। তার মতে, এটি একটি আদর্শ সেঞ্চুরিয়ন উইকেট যেখানে খেলা গড়ানোর সাথে সাথে গতি বাড়তে থাকে।
এখানকার উইকেটে পেসাররা যেমন বাড়তি সুবিধা পান, তেমনি ধৈর্য ধরে থিতু হতে পারলে ব্যাটারদের বড় রান করার সুযোগও থাকে। অতীতে এই মাঠে ডিন এলগার কিংবা লোকেশ রাহুলের মতো ব্যাটাররা বড় ইনিংস খেলেছেন। কাগিসো রাবাদা ও ডেল স্টেইনের মতো পেসাররা এই উইকেটে শিকার করেছেন প্রচুর উইকেট।
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, হাশিম আমলা ও জ্যাক ক্যালিসের মতো তারকারা এই মাঠে অসাধারণ ব্যাটিং গড় ও সেঞ্চুরি উপহার দিয়েছেন। এই পরিসংখ্যান বাংলাদেশের ব্যাটারদের জন্য প্রেরণা হতে পারে যদি তারা সঠিক কৌশল ও প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামে।



































