ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা Logo লালদিয়া টার্মিনাল এলাকা ঘুরে দেখলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি Logo হতশ্রী বোলিং-ফিল্ডিংয়ে বিশাল লিডের নিচে বাংলাদেশ Logo সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ: অর্থ মন্ত্রী Logo ৩০০ ফুট সড়কের সেই ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ Logo নওগাঁয় ‘৩০০ কোটি টাকা আত্মসাৎ’: আত্মগোপনে থাকা রনি ঢাকায় গ্রেপ্তার Logo গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং Logo প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo কেএমপি কমিশনারসহ পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল Logo ৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪ রান, বিশ্বরেকর্ড সূর্যবংশীর

লালদিয়া টার্মিনাল এলাকা ঘুরে দেখলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি

অর্থনীতি ডেস্ক: চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি এলসবেথ সন্ডারগার্ড ক্রোন। ডেনমার্কের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তিনি প্রকল্প এলাকায় যান এবং চলমান কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন। রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। প্রতিনিধিদলটিকে প্রকল্প এলাকায় উষ্ণ অভ্যর্থনা জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান।

পরিদর্শনকালে ডেনমার্কের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার এবং ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মিলান ক্রিস্টোফার ঝা। এছাড়া এপিএম টার্মিনালসের বাংলাদেশি প্রতিনিধি কিউএনএস এর পরিচালক ইসরাফিল কাইয়ুম খাঁন, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি ক্যাস্ট্রো ও প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ ডেভিড সেখানে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি প্রকল্প এলাকার বর্তমান কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের এই প্রকল্পের কৌশলগত মাইলফলকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে লালদিয়ার চরে এই টার্মিনাল নির্মাণের জন্য ২০২৫ সালের ১৭ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সই করে ডেনমার্কের মেয়ার্স্ক গ্রুপের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। চুক্তির শর্ত অনুযায়ী চলতি বছরের ২২ এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কাছে প্রকল্পের জন্য জমি হস্তান্তর করে। পরবর্তীতে গত ৩০ অগাস্ট টার্মিনাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয় এবং আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এর পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু হবে।

মেয়ার্স্ক গ্রুপের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সহযোগিতায় বাস্তবায়নাধীন লালদিয়া কন্টেইনার টার্মিনালটি দক্ষিণ এশিয়ার দ্রুতগতির গেটওয়ে ই-পোর্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই টার্মিনালটি নির্মাণ করা হলে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক সমুদ্র বাণিজ্য আরও গতিশীল হবে। পরিবেশগত স্থায়িত্ব বজায় রেখে এই টার্মিনালটি নবায়নযোগ্য জ্বালানিচালিত একটি ‘গ্রিন টার্মিনাল’ হিসেবে পরিচালিত হবে, যা কার্বন নিঃসরণ কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করবে।

জনপ্রিয়

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

লালদিয়া টার্মিনাল এলাকা ঘুরে দেখলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি

প্রকাশিত ১১:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬