ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সরাসরি সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ ডিসেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের উপস্থিতি নিশ্চিত করেন তিনি। দিনভর নানা ব্যস্ততা ও সফরের ক্লান্তি উপেক্ষা করেই তিনি এই গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২৪ ডিসেম্বর সকাল সাড়ে আটটায় সরকারি বাসভবন থেকে বের হয়ে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে হেলিকপ্টারে যাত্রা শুরু করে বেলা সাড়ে ১১টায় তিনি নির্ধারিত স্থানে পৌঁছান। সেখানে সশস্ত্র বাহিনীর বিশেষ ফোর্সের সমন্বয়ে আয়োজিত জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬ এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো আয়োজিত এই বিশেষ মহড়ায় দেশের তিন বাহিনীর চৌকস সদস্যরা অংশ নেন।

মহড়া চলাকালীন প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে চূড়ান্ত অনুশীলন সরাসরি উপভোগ করেন। এ সময় তিনি দেশের তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন। এই বিশেষ যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

মহড়া কার্যক্রম সফলভাবে শেষ করে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরেন সরকারপ্রধান। দীর্ঘ ও ব্যস্ত দিন কাটানোর পরও ক্লান্তি দমাতে পারেনি তাকে, বরং তিনি সরাসরি সচিবালয়ে অফিস করতে চলে যান। সচিবালয়ে পৌঁছানোর পর তিনি বেশ কিছু জরুরি ও গুরুত্বপূর্ণ দাপ্তরিক ফাইলপত্র নিয়ে কাজ করেন।

জনপ্রিয়

প্রকাশিত ০৮:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬