ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো

অবশ্যই নির্বাচন হতে হবে, যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে। কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়। যে নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই।‘

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদের বাদ দিতে হবে। যে সমস্ত যুবকরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় নাই তাদের তালিকাভুক্ত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলন করতে গিয়ে বিদেশেও ভাইয়েরা জেলে গিয়েছে। তারা আমাদের সঙ্গে মিলে যুদ্ধ করেছে। রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল পতাকা দেখিয়েছে। আমরা তাদের স্যালুট জানাই। প্রত্যেকটি প্রবাসী ভাই ও বোনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’

এ সময় জামাতের নেতৃত্বে আগামীতে সাম্য ও সুন্দর বাংলাদেশ গড়তে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, অ্যাডভোকেট মশিউল আলম, মাওলানা মমিনুল হক, মাওলানা দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রহুল কুদ্দুস এবং নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন।

জনপ্রিয়

রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

অবশ্যই নির্বাচন হতে হবে, যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না

প্রকাশিত ০৬:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫