ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের

ছাত্রদলই জাতীয়তাবাদী রাজনীতির চালিকা শক্তি : সফিকুর রহমান কিরণ

শরীয়তপুর–২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ বলেন, ছাত্রদলই জাতীয়তাবাদী রাজনীতির চালিকা শক্তি—তৃণমূল থেকে সংগঠন গড়ে তুলে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ, কবি নজরুল সরকারি কলেজ-এর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

ইফতার ও দোয়া মাহফিলে আলহাজ্ব সফিকুর রহমান কিরণ বলেন, গত ১২ তারিখের নির্বাচনে আমাদের কিছু দুর্বলতা ছিল, সেগুলো চিহ্নিত করেছি। আগামী পাঁচ বছরের জন্য ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

৪৪ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এমপি হওয়ার পর ঢাকায় প্রথম ছাত্রদের আয়োজনে এসেছি। ভবিষ্যতে ছাত্রদের যে কোনো দাওয়াতে সাড়া দেব এবং ঢাকার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুরের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব এবং প্রতি সপ্তাহে একদিন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করব।

তিনি আরও বলেন, শরীয়তপুরের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে ।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-র ভিপি আব্দুর রশিদ জিতু, কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম , সদস্য সচিব নাজমুল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এবং কলেজের শিক্ষার্থীরা ।

শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক পাভেল আহমেদ শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সবুজ আহমদ মাল।

জনপ্রিয়

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

ছাত্রদলই জাতীয়তাবাদী রাজনীতির চালিকা শক্তি : সফিকুর রহমান কিরণ

প্রকাশিত ১০:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬