ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল

বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে স্বাগতা, জানালেন সুখবর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৫:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৭ বার পঠিত

বিয়ের এক বছরের মাথায় মা হতে চলেছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। মঙ্গলবার রাতে ফেসবুকে নিজের বেবিবাম্পের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। 

গত জানুয়ারিতে ছিল স্বাগতা ও হাসান আজাদ দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। সে সময় রাজধানীর একটি কনভেনশন হলে তাদের বিবাহবার্ষিকীর আয়োজন হয়েছিল। তখনই জানা যায়, অন্তঃসত্ত্বা স্বাগতা। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি অভিনেত্রী।

তবে এবার সেই জল্পনাকে সত্যি প্রমাণ করেই পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানালেন এই তারকা দম্পতি।

এর আগে এক সাক্ষাৎকারে স্বাগতা জানিয়েছেন, বিয়ের আগে হাসানের সঙ্গে ১ বছর লিভ টুগেদারে ছিলেন তিনি। সেখান থেকেই দু’জনে সিদ্ধান্ত নেন বিয়ের।

স্বাগতা বলেন, ‘আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি। তারপর দু’জন দু’জনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি।’

অভিনেত্রী জানান, তাদের লিভ টুগেদারের সিদ্ধান্তে পরিবারের কোনো সমস্যা ছিল না। তিনি বলেন, ‘আমরা যখন লিভ টুগেদার করেছি, আমাদের দু’জনের বাবা-মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই-বোনও বলেছে, কেউ যুক্তরাজ্যে থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললা, এরপর জীবনটা শেষ হয়ে গেল…তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো, সারাজীবন থাকতে পারবে নাকি। তারপর সিদ্ধান্ত নিও।’

স্বাগতার স্বামী একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গে জড়িত তিনি। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

প্রসঙ্গত, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা। এছাড়া ‘মহাকাল’ নামে একটি ব্যান্ড দল করেন তিনি। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন অভিনেত্রী। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে স্বাগতা, জানালেন সুখবর

প্রকাশিত ০৫:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫