ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সর্বোচ্চ রান করা জারিফ যা যা শিখলেন জিডি টুর্নামেন্ট থেকে Logo অর্থনৈতিক অঞ্চলে হংকংয়ের ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধার প্রস্তাব Logo জনতা ব্যাংকের আমিরাত কার্যক্রম ধরে রাখতে ৩০ কোটি দিরহাম দিলো সরকার Logo ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন Logo বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল Logo মিরপুরের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১৩৯ Logo এক বছরে দুইবার ভ্যান চুরি, কীভাবে চলবে বৃদ্ধ আব্দুল্লাহর সংসার? Logo তেজগাঁওয়ে পুলিশের অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১০ Logo সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিন ৩৮১ কোটি টাকা তুললেন গ্রাহকরা Logo বেকারি পণ্যের দাম বাড়ছে শনিবার থেকে

এবার ফুটবলে চালু হচ্ছে নতুন নিয়ম

এবার ফুটবলে চালু হচ্ছে নতুন নিয়ম

ফুটবলে সময় নষ্টের প্রবণতা কমাতে নতুন নিয়ম নিয়ে এসেছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। বিশেষ করে গোলরক্ষকদের বল হাতে রাখার সময় সীমিত করে দেয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো গোলরক্ষক যদি ৮ সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখেন, তবে প্রতিপক্ষ দল একটি কর্ণার কিক পাবে। মার্কা

আইএফএবি জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর থেকেই ‘টাইম-ওয়েস্টিং রুল’ নিয়ে পরীক্ষা চালানো হচ্ছিল। এবার সেটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো। নতুন মৌসুম থেকে এই নিয়ম মাঠে দেখা যাবে। এর ফলে গোলরক্ষকরা সময়ক্ষেপণ করতে পারবেন না, যা খেলার গতি আরও বাড়াবে।

আইএফএবি আরও একটি নতুন নিয়ম চালু করছে, যেখানে মাঠের যেকোনো বিশেষ পরিস্থিতিতে শুধুমাত্র অধিনায়কই রেফারির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দলের অন্য খেলোয়াড়রা সরাসরি রেফারির সঙ্গে কথা বলতে পারবেন না। এর ফলে রেফারির সঙ্গে খেলোয়াড়দের অযথা বিতর্কের সুযোগ কমবে এবং খেলার শৃঙ্খলা বজায় থাকবে।

বল ড্রপ ও ফ্রি-কিক সংক্রান্ত পরিবর্তন
নতুন নিয়ম অনুসারে

কোনো কারণে খেলা থেমে গেলে, বল ড্রপিংয়ের সময় সর্বশেষ যে দল বল নিয়ন্ত্রণ করছিলো, তারাই বল পাবে।মাঠের বাইরে থাকা কোনো খেলোয়াড় বা স্টাফ যদি বল স্পর্শ করেন, তবে প্রতিপক্ষ দল একটি ফ্রি-কিক পাবে।

ভিএআর প্রযুক্তিতে নতুন পরিবর্তন

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি নিয়ে চলমান সমালোচনার পরিপ্রেক্ষিতে নতুন নিয়ম আনা হয়েছে। এখন থেকে ভিএআর ব্যবহারের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পর রেফারি মাঠেই সেটির ব্যাখ্যা দিতে পারবেন। এই নিয়ম ১৪ জুন থেকে কার্যকর হবে।

জনপ্রিয়

সর্বোচ্চ রান করা জারিফ যা যা শিখলেন জিডি টুর্নামেন্ট থেকে

এবার ফুটবলে চালু হচ্ছে নতুন নিয়ম

প্রকাশিত ১১:৩৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫